somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর পর্দাহীনতা নয়, নর জাতির 'তেঁতুল' এবং 'মাছি' তত্বই নারী নির্যাতনের মূল কারণ

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীদের দেখলে পুরুষেরা তাদের প্রতি আকর্ষণ বোধ করবে এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা ব্যাপার। আবার নারীদের প্রতি আকর্ষণ বোধ করলেই কিন্তু পুরুষেরা প্রাকৃতিক ক্ষুধা মেটানোর জন্য তাদের উপর ঝাপিয়ে পড়বেনা- এটা নৈতিকতা। নৈতিকতাই মানুষকে অন্য সব বন্য প্রাণী থেকে করেছে স্বতন্ত্র। সম্প্রতি পহেলা বৈশাখ উজ্জাপনের সময় টিএসসিতে যে কতিপয় পুরুষরুপি নরপিশাচ নারীদের উপর ঝাপিয়ে পড়ল, তাদের বস্ত্র হরণ করলো, তাদেরকে দল বেঁধে যৌন নির্যাতন করলো- তা সবই পুরুষ সমাজের নৈতিকতার অবক্ষয়ের ফল; এর জন্য মহিলাদের পর্দা না করা অথবা নাভির নিচে শাড়ি পড়ার অজুহাত সম্পূর্ণই ভ্রান্ত।

কতিপয় পুরুষের নারীদের উপর এধরনের আগ্রাসনের মূল কারণ হচ্ছে নারীদের প্রতি তাদের মূল্যবোধের অভাব। নারীদের প্রতি এধরনের বিবেক বিবর্জিত পুরুষ সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রিত হয় মূলত তাদের জৈবিক তাড়নার মধ্য দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে এধরনের পুরুষ নিস্ক্রিয় থাকলেও, সুযোগ পেলেই এরা পশুবৃত্তিতে অবতীর্ণ হয়। নৈতিকতা বিবর্জিত জৈবিক তাড়নায় তাড়িত এই পুরুষেরা প্রকৃতপক্ষে এক ধরনের মানুষিক রুগী, যারা সেক্স অফেন্স এ জড়িয়ে পড়ার জন্য ভয়ঙ্কর ভাবে প্রস্তুত।

নারীদেহের সামান্যতম অনাবৃত অংশ চোখে পরলেও এদের বিবেকহীন কামতাড়না প্যান্টের জিপার খুলে বের হয়ে আসে অবলীলায়। আমাদের সমাজে নারী পুরুষ কাঁধেকাঁধ লাগিয়ে কাজ করছে, ঘুরছে ফিরছে,- কিন্তু কই, সব পুরুষ তো এভাবে নারীদের উপর ঝাঁপিয়ে পড়ছেনা, অথবা করছেনা কোনো যৌন হয়রানি? কারণ আমরা যে সমাজে বসবাস করি সেখানে সিংহভাগ পুরুষই চালিত হয় নৈতিকতা দিয়ে, তারা জানে সামাজিকতা, তাদের রয়েছে নারীদের প্রতি শ্রদ্ধ্যা। নারীর সংস্পর্শে যে প্রাকৃতিক পৌরুষীক উদ্দীপনার সঞ্চার হয় তা তারা দমন করে তাদের বিবেক এবং নৈতিকতা দিয়ে।

আবার, যে সমাজ শিক্ষা দেয় যে নারীরা হচ্ছে 'তেঁতুল', এদের দেখলে পুরুষদের জিভে পানি আসতেই হবে; আর জিভে পানি আসার ফলে ওই পুরুষটি যদি নারীটিকে চেঁটে দেয় তাতে পুরুষের কোনো দোষ নেই, দোষ সব ওই নারীর। অথবা যে সমাজে বোরকা বিহীন নারীদের তুলনা করা হয় খোসাছাড়া কোনো ফলের সাথে যেখানে মাছিরুপি পুরুষ ঘোরাঘুরি করবে এবং ইচ্ছে হলে ফলটির গায়ে উগরে দেবে বমি অথবা বীর্য; এতে ওই মাছিরুপি পুরুষটির কোনো দোষ নেই। সব দোষ ওই বোরকা বিহীন নারীর! আবার যে সমাজ বলে যে নারী দেখে বা সংস্পর্শে এসে যে পুরুষটির জিহব্বায় পানি আসেনা, কিংবা যে পুরুষটি মাছি হয়ে নারীটিকে ঘিরে ধরেনা সে পুরুষটি নপুংশক! নৈতিকতায় দীক্ষিত যে পুরুষটি আগলে রেখেছে তার প্যান্টের জিপার, জিভকে করেছে সংযত, নারীকে বিচার করেছে মানুষ হিসেবে, সহপাঠি অথবা সহকর্মী হিসেবে, এই সমাজের দৃষ্টিতে সেই পুরুষটিই নপুংশক!

এই সমাজে এই 'নপুংশক' পুরুষদের মাঝেই থরেথরে জন্ম নিচ্ছে বীর্যবান পুরুষ মাছির পাল। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে বিতাড়িত করা যাবে না এই মাছি সম্প্রদায়। অথবা শুধু পর্দায় ঢেকেও নারীদের নিরাপদ রাখা যাবে না এই কাম-তাড়িত পুরুষাঙ্গগুলোর হাত থেকে। যৌন নির্যাতন থেকে নারীদের মুক্তির একটাই উপায়, আর তা হলো সমাজের মাঝে যে ছোটো ছোটো ‘তেঁতুল’ বা ‘মাছি’ সমাজ তৈরী হয়েছে তা সমূলে উচ্ছেদ করা। মাছি নিধনে কঠোর আইন তৈরী এবং তা দ্রুত প্রয়োগ করা। বিবেক বর্জিত যত উত্থিত পুরুষাঙ্গ আছে তা গোড়া থেকে কর্তন করা। ফেইসবুকে স্ট্যাটাস, ইউ টিউবে 'কনডম' অথবা 'চুলের কাঁটা' জাতীয় ভিডিও আপলোড, কয়েকটি মিছিল বা রালি করে সমাজ থেকে এইসব নিকৃষ্ট নরপশু নির্মূল করা যাবে না। ক্লক ইজ টিকিং!

খোন্দকার মেহেদী আকরাম
শেফিল্ড, ইউকে
২০ এপ্রিল ২০১৫
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×