somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ব্লগার" শব্দটি বিতর্কিত করতে উঠেপড়ে লেগেছে কারা?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ মানুষকে নিয়ন্ত্রন করার জন্য তাদেরকে একটা ঘোরের মধ্যে রাখা দরকার, এটা রাজনীতিবিদরা বেশ ভাল করেই জানে। আমাদের দেশের রাজনীতিবিদরা খুব সুচারুভাবে সেটি করতে পারে।
এই যেমন দেশে এখন আওয়ামী লীগ-বিএনপি দুই ভাগ করে মানুষকে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছে। মাঠপর্যায়ে কত রেশারেশি, কত মারামারি, কিন্তু যারা এসবের ডাক দেয় তারা ক্যামেরার সামনে হম্বিতম্বি করে এসি রুমে বসে মজা দেখে। আওয়ামী লীগ আসার পরে ভুলেও বিএনপির কোন দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে উঠেপড়ে লাগে নি। যা মামলা, সব ফখরুদ্দিন আমলে রেখে যাওয়া। বিএনপি আগের টার্মে আওয়ামী লীগের কারো পিছে লাগে নি, তেমনি ভবিষ্যতে কখনো ক্ষমতায় গেলে উঠেপড়ে লাগবে না। চুপচাপ দুইদলই লুটেপুটে খাবে। এখন আবার ধর্মের ঘোরে রাখার জন্য আওয়ামী লীগ- বিএনপি উভয়ই রীতিমত ধর্ম রক্ষার নামে প্রচার চালাচ্ছে। মানুষ এখন এই নিয়েও মাতবে।
তবে ইদানিংকালে দেখা যাচ্ছে, দেশের রাজনৈতিকমন্ডল ব্লগ/ব্লগার নিয়ে বেশ দুশ্চিতায় আছে। এর আগে অনলাইনের লেখালেখি নিয়ন্ত্রন নিয়ে আইনের কথা শোনা গেছে। এবার বেশ উঠেপড়ে লেগেছে। কেন?
কারণ একটাই, মানুষকে সচেতন করার জন্য ব্লগ ও অনলাইন মিডিয়া দারুনভাবে এগিয়ে যাচ্ছে। পত্রপত্রিকায় সেভাবে নষ্ট রাজনীতিকে ধোয়া হয় না। অনেক কিছু লেখা হয় না। অনেক খবর আসেও না। কিন্তু ব্লগ/ফেসবুকে রীতিমত তুলোধুনো করা হয়। ব্লগের লেখা ফেসবুকে ছড়ায় আবার ফেসবুকের স্ট্যাটাস ব্লগপোস্ট হয়ে যায়। যারা জীবনে কোথাও লেখালেখি করেন নি, তারা বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে টুকটাক লিখে ফেলছেন। তর্কে বিতর্কে অনেক কিছু জানতে পারছেন। সাধারণ জনতা নিজের অধিকার নিয়ে সচেতন হচ্ছেন। দৈনন্দিন বাস্তব জীবনে ব্যাস্ততা বা নিরাপত্তার কারণে এসব আলোচনা সেভাবে সম্ভব হয় না। কিন্তু ভার্চুয়াল জগতে এমন কোন সমস্যাই নেই। নষ্ট রাজনীতির জন্য এ এক অশনী সংকেত। অনলাইনে গুজব/প্রোপাগান্ডাও কম রটে না। এটি মূলত জামাতশিবির ছাগুদের মূদ্রাদোষ। তবে যা রটায় তা আবার ধরা খায়। মানুষ তাদের কুৎসিত রূপ আরো ভাল করে চিনে। এটা একটা পজেটিভ দিক।
ব্লগ অনেক এগিয়ে গেলেও দেশের একটা বড় অংশ এখনও অনলাইন সম্পর্কে কিছু জানে না। তাদের এই অজ্ঞানতার দুর্বলতার সুযোগ নিচ্ছে এখন রাজনৈতিক দলগুলো। কদিন ধরে দেখা যাচ্ছে, নাস্তিক ব্লগার নিয়ে হইচই করে মানুষজনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। এখন মনে হচ্ছে ব্লগার মানেই বুঝি নাস্তিক টাইপের কিছু। অথচ ব্লগে আস্তিক নাস্তিক টাইপের লেখা থেকে ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, চিত্র, সিনেমা ইত্যাদি নিয়ে লেখা অনেক অনেক বেশি। কিন্তু সেসব তুলে না ধরে আস্তিক নাস্তিক বিভাজন ফলাও করে প্রচার করে ব্লগ বিতর্কিত ও নিয়ন্ত্রন করার চেষ্টা চলছে। যাদের ব্লগ নিয়ে তেমন আইডিয়া নেই তাদেরকে ব্লগের সংজ্ঞা জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। তবে অনলাইনে কোন কিছু রুখে দেয়া যায় না। সত্য তার আপন গতিতে চলবে। যারা ব্লগের পিছনে উঠেপড়ে লেগেছেন তারা যত দ্রুত এটি বুঝতে পেরে নিজেদের শোধরাবেন ততই মঙ্গল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×