অনেকটা অন্ধকারে আমি থাকতে ভালোবাসি
এঁদো পুকুরের অনাকাংখিত মাছের পিঠের মতো
প্রবল অন্ধকার। লন্ঠনের অপরিচ্ছন্ন চিমনির মতো
প্রবল অন্ধকার। ডিম্ববতী দাঁড়কাকের উষ্ণ বুকের মতো
প্রবল অন্ধকার। শিয়রে দাঁড়ানো চেনা দুঃস্বপ্নের মতো
প্রবল অন্ধকার। নির্লিপ্ত সানগ্লাসে আড়াল করা চোখের মতো
প্রবল অন্ধকার। মশারির নির্ভরতায় নিয়ত রাতের মতো
প্রবল অন্ধকার। বেশ্যাবাড়ির উপার্জনক্ষম খাটের মতো
প্রবল অন্ধকার। হাত নিশপিশ সংগোপন স্তনের মতো
প্রবল অন্ধকার। নগ্ন ইঁদুরের পিঠে বৃদ্ধ সাপের মতো
প্রবল অন্ধকার। সমকামী স্বামীর প্রাত্যহিক উপেক্ষার মতো
প্রবল অন্ধকার। অনাবৃত সফেদ উরুর মানচিত্রের মতো
প্রবল অন্ধকার। সিক্ত ঠোঁটের আস্বাদিত নুনের মতো
প্রবল অন্ধকার। প্রহরী কুকুরের মনিব সংগমের মতো
প্রবল অন্ধকার। লাজুক কিশোরের প্রথম শিশ্নোত্থানের মতো
প্রবল অন্ধকার। প্রবাসী পত্নীর অকর্ষিত পিচ্ছিল যোনীর মতো
প্রবল অন্ধকার। ধর্মান্ধ চোখে প্লেবয় প্রচ্ছদের মতো
প্রবল অন্ধকার। গ্রাম্য মেয়ের স্নান-মর্দনের মতো
প্রবল অন্ধকার। বুনো ফুলের পলকা সতীচ্ছদের মতো
প্রবল অন্ধকার। ভরা পূর্ণিমায় তোমার খোলা চুলের মতো
প্রবল অন্ধকার।
অনেকটা অন্ধকারে আমি থাকতে ভালোবাসি।
অনুরণিত অন্ধকার প্রেম অথবা উপমার ক্লেদ (১৮+, প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।