হোসে সারামাগো একজন পর্তুগিজ লেখক।
১৯৯৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।তাঁর একটি বিখ্যাত উপন্যাস হলো অন্ধত্ব।এটা নিয়ে কাকতালীয় একটা ঘটনা আছে।

তিনি উপন্যাসটির ধারণা লাভ করেন একটি রেস্টুরেন্টে খাবারের জন্য অপেক্ষা করার সময়ে।তার হঠাৎ মনে হলো "আমরা সবাই যদি অন্ধ হতাম? তার মনে হলো আমরা সকলেই অন্ধ। এরপর সে কেবল লিখে গেছেন উপন্যাসটি।
জিয়োভান্নি পর্তিয়েরো ছিলেন তার ইংরেজি অনুবাদক। তিনি যখন উপন্যাসটির অনুবাদ কাজ শুরু করেন তখন তার এইডস রোগ ধরা পড়ে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে যাচ্ছিলেন।কিন্তু অনুবাদ শেষের দিকে যতই আগাচ্ছিল ততই তার মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে যাচ্ছেন।
বিষয়টা এমন দাড়ালো যে,যদি তিনি চিকিৎসকের দেয়া ওষুধ চালিয়ে যান তাতে তার বেশ কিছুদিন বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে কিন্তু অন্ধ হয়ে যাবেন।আর যদি দৃষ্টি শক্তি বাঁচিয়ে রাখতে চায় এবং অনুবাদ চালিয়ে যেতে চায় তাহলে বেঁচে থাকার সময় ক্ষীণ হয়ে আসবে। সিদ্বান্ত হলো তার দৃষ্টিশক্তি বাঁচিয়ে রাখার।তাই অনুবাদ শেষ হবার পরেই তাকে চলে যেতে হয়েছিল সুদূর পরবাসে।
হোসে সারামাগোর সাক্ষাৎকার থেকে নেয়া।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



