somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাংলো-স্যাক্সন যুগ ও ইংরেজি সাহিত্য

৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খ্রিষ্টপূর্ব সাড়ে সাত হাজার বছর পূর্বে ইওরোপের মূল ভূখন্ড থেকে নতুন এক জাতি ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে বসতি স্থাপন করে। এরা প্রস্তর যুগের বাসিন্দা ছিলো। দু'হাজার বছর পূর্বে ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলের একদল নাবিক সোনা তামা ও টিনের খোঁজে ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে এসে উপস্থিত হয়। এদেরকে আইবেরিয়ানও বলা হত। এরা তাম্র যুগের বাসিন্দা ছিলো। এর পরে লৌহ যুগের শুরু। ইংল্যান্ডে কেল্টগন লৌহ যুগের প্রবর্তন করে বলে এ যুগকে কেল্টিক যুগ বলে।

খ্রিস্টপূর্ব ৪০০-৫০০ অব্দে কেল্টদের একটি শাখা ফ্রান্স এবং ইংল্যান্ড দখল করে। এদের কে গল বলে। কেল্টদেরই অপর শাখা সিরমিক এবং ব্রাইথন বা ব্রিটনগন মধ্য ইউরোপ থেকে এসে গলদের পরাজিত করে ইংল্যান্ড দখল করে এবং ব্রিটনদের নাম অনুসারে নাম হয় ব্রিটেন। ব্রিটন পুরোহিতদের বলা হতো ড্রুইড।

খ্রিস্টপূর্ব ৫৫ অব্দে রোমানগন পুনরায় ইংল্যান্ড দখল করে। রোমদের চলে যাবার পর মধ্য ইউরোপে বসবাসকারী এঙ্গেল,স্যাকসন,জুট জার্মান উপজাতি পেশায় জলদস্যু এরা ব্রিটেন দখল করে। এরা ব্রিটেন কে সাতটি অঞ্চলে ভাগ করে এবং তিনটি উপভাষার প্রচলন ঘটায়,তন্মধ্যে ওয়েসেক্স উপভাষা প্রচলন লাভ করে এবং এই ভাষাতেই বেশ কিছু কাব্য রচিত হয়। স্যাকসনরা ইংল্যান্ডে আসার সময়ে অনেক কাব্য নিয়ে আসে তারমধ্যে বেউলফ মহাকাব্য সব থেকে উল্লেখযোগ্য।

৩০০ খ্রিস্টাব্দে কনস্টাইন দি গ্রেট রোমের অধিপতি হন এবং খ্রিস্টধর্মকে জাতীয় সংস্কারে পরিণত করেন। ৬ষ্ঠ শতাব্দীর শেষদিকে রোম থেকে খ্রিষ্টানরা ব্রিটেনে আসে। ডেন জলদস্যুদের নর্থম্যান বলা হতো।আলফ্রেডের কাছে ডেনগন যুদ্ধে পরাজিত হয় এবং আলফ্রেড তাদের সাথে শান্তি স্থাপনের জন্য সন্ধি স্থাপন করেন। আলফ্রেড ছিলো বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাস রচনা করেন "এ্যাংলো স্যাকসন ক্রনিকল।" যা গদ্য এবং ইতিহাস হিসেবে প্রথম। আলফ্রেডের মৃত্যুর পর নর্থম্যানদের যে শাখা ফ্রান্সের উত্তর দিকের একটি দেশ জয় করেছিলো সেটাকে নর্ম্যান্ডি বলা হত এবং অধিবাসীদের নর্ম্যান বলা হত। রাজা ক্যানিউটের মৃত্যুর পরে নর্থম্যানরা আর্লদের ক্ষমতা দখলের সুযোগ নিয়ে ইংল্যান্ড দখল করে। এ্যাংলো স্যাকসন অভিজাতদের বলা হত আর্ল এবং নাইট আর নর্ম্যান অভিজাতদের বলা হত ব্যারন এবং ডিউক।

তখন ইটালি এবং ফ্রান্সে বিশ্ববিদ্যালয় ছিলো এবং সেগুলোতে চারটি বিভাগ ছিলো।
★ ধর্মবিষয়ক পুস্তক।
★ গির্জার আইনসংক্রান্ত পুস্তক।
★ ঔষধ বিষয়ক পুস্তক।
★ নিকৃষ্ট একটা বিভাগ হিসেবে পড়ানো হত শিল্প সংক্রান্ত বিষয়, যেখানে সঙ্গীত,ব্যাকরণ,তর্কবিজ্ঞান,জ্যামিতি ইত্যাদি।

ইংরেজ ছাত্রদের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র ছিলো প্যারিস নগরী।দ্বাদশ শতকের মাঝামাঝি তর্কবিজ্ঞান শিক্ষার বিষয় নিয়ে অধ্যাপকদের মধ্যে একটা দারুণ বিরোধ সৃষ্টি হয়। ফলে একদল অধ্যাপক বিতাড়িত হন। এরপর সেই বিতাড়িত অধ্যাপকগন তাদের ছাত্রসহ ব্রিটেনে চলে আসেন। তারা ১১৬৮ সালে অক্সফোর্ড শহরে প্রথম একটি বিদ্যালয় স্থাপন করেন যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় রূপ লাভ করে। ১২০৯ খ্রিস্টাব্দে কেম্ব্রিজ শহরে তৃতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

★কবিতা★
এইযুগের কবিতা গুলো ব্লাঙ্ক ভার্সনে লেখা। এ যুগের কবিতাগুলোকে চারটি ভাগে ভাগ করা যায়।
১| Heroic Poem
২| Religious Poem
৩| Personal Poem
৪| Love Poem

★Heroic Poem★
★ Widsith ★ Bewoulf★The flight a Finnsbruh★Deor★Waldhere★The Battle of Brunnanbruh★Battle of Maldon.

★Religious Poem
★Ecclesiastical History of English People ★ Junius Manuscript ★ Genesis ★ Exodus ★ Daniel ★ Christ and Satan ★ Exeter Book ★ The Dream of the Road ★ Andeas ★ Elene ★ Norwell ★ Codex ★ Judith.

★Personal Poem★
★The Wanderer ★ The Seafarer ★ The Ruin.

★Love Poem★
★ The Wife's Lament ★ The Husband Message ★ Woulf and Edwacer.

★গদ্য★
গদ্য লেখকদের মধ্যে এলফ্রিক এবং উলফস্টন এর নাম উল্যেখ যোগ্য। এলফ্রিক রচনা করেছেন,
★ সাধুদের জীবন ★ সংলাপের মাধ্যমে ল্যাটিন শিক্ষার জন্য ল্যাটিন ব্যাকরণ। ★ ল্যাটিন ইংরেজি অভিধান ★ বাইবেলের শেষ টিকা-টিপ্পনী।
উলফস্টন ইয়র্কের রচিত গ্রন্থগুলোর মধ্যে "ইংরেজ জাতির আহ্বান" সবচেয়ে উল্লেখযোগ্য।

★Main Literary Feature of this Age★
1. Most of the literary works are anonymous.
2. Strong beliefe in fate is reflected.
3. Evil is symbolized by monster.
4. Romantic love is absent.
5. Attitude to woman is respectful.
6. Sea adventures, savagery and heroic activities are honoured.
7. Use more metphors and less similies is the practice of the time.
8. Alliteration is used as the cheif ornamental device and all alliterative syllables are stressed.
9. Verse lines do not have equal number of syllabus.
10. End-rhym is ignored.

তথ্যসূত্রঃ
ইংরেজি সাহিত্যের ইতিহাস (শীতল ঘোষ)
ABC of English Literature (Aynal Haque)
An ABC of English Literature (Mofizar Rahman)
A Short History of English Literature (Kalyannath Dutta)
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×