somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা ২০২১ এ কেনা তিনটি বই

৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে আমার একমাস ব্যাপী ঈঁদ হল বইমেলা। করোনার কারনে এবারের বইমেলায় শেষ দু'দিন যাওয়া হয়েছিল। তিনটি বই কিনি মাত্র। তার ভেতর দুজনার বই আগে থেকেই পরিকল্পনা করা আর একটি বই ভালোলাগায় কেনা।

অপ্রকাশিত অগ্রন্থিত শহীদুল জহির উপন্যাস,গল্প ও অন্যান্য



গ্রামসি ও তার রাষ্ট্রচিন্তা



ধর্ষনের তত্ব তালাশ পুরুষতন্ত্র বনাম নারীবাদ



আমার পড়া বাংলাদেশী উপন্যাসিকদের ভেতরে শহীদুল জহির, সৈয়দ শামসুল হক এদু'জন প্রধানতম। এদের লেখা মুগ্ধ হয়ে পড়ি। সাবলীলতার ভেতরে মধু মাখানো লেখা। অবশ্য আহমাদ ছফার উপন্যাস এখনো পড়া হয়নি। তিনিও অন্যতম হবেন আশাকরি। তার গল্প পড়া হয়েছে।
গ্রামসি সমন্ধে তার হেজিমনি তত্ব নিয়ে জানতে পারার পরে আগ্রহ জাগে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষণ একটি নিয়মিত ঘটনায় রুপান্তরিত হয়েছে। বন্ধুর বন্ধু বইটা বের করে। স্টলে গিয়ে বইটা হাতে নিয়ে মু্গ্ধ হই।

শহিদুল জহির
আগেই বলেছি শহিদুল জহির আমার প্রধানতম প্রিয় লেখকদের একজন। তার লেখায় জাদুবাস্তবতার ছোঁয়া আছে। ফলে কিছুটা স্প্যানিশ সাহিত্যের স্বাদও পাওয়া যায়। এই বইটার ভেতর তার চারটা গল্প ও দুটি উপন্যাস ছাড়াও তার সাক্ষাৎকার রয়েছে। পুরাতন ঢাকার নারিন্দার ভুতের গলিতে জন্ম নেয়া ক্ষণজন্মা কথাসাহিত্যিক পুরোনো ঢাকার প্রত্যোকটা অলিগলিকে একেছেন বাস্তবতার সাথে তার শিল্পের কলমে।
এই বইটার ’উড়াল’ উপন্যাসের শেষে লেখকের নিজের কথা শিরোনামে ছোট্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করেন। যা আমাকে মুগ্ধ করে। আমি তার উপর আরো মনোনিবেশ ঘটাই।

লেখকের নিজের কথা
মানুষ আমাকে ফ্যাসিনেট করে। ব্যাপারটায় মৌলিকত্ব নেই আমি জানি, তবুও। মানুষ মূলত মানুষের সঙ্গে স্থাপিত এবং প্রতিস্থাপিত। আমার আগ্রহ মানুষে যতটুকু, প্রকৃতিতে ততটুকু নয়। আসলে সব মানুষই, আমার বিশ্বাস, মানুষ সমর্পিত। কবি, লেখকরাও। মানুষকে বুঝতে হয় এবং বোঝাতে হয়, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এমনটি নয়। খোলা আকাশ তাকিয়ে দেখলেই হয়ে যায়, কিন্তু খোলা চোখ?

পুরোনো ঢাকার এক খালবাকলা ওঠা গলিতে আমি জন্মেছি। ওইসব গলিতে প্রকৃতির প্রকাশ যতটুকু, তার চাইতে বিরাট এবং ব্যাপক উপস্থিতি মানুষের। পরে অবশ্য আমি বাবার সঙ্গে তার কর্মস্থলে ঘুরে ঘুরে খোলা প্রকৃতিকে দেখেছি।
এইসব নিয়ে আমি বয়স্ক হয়েছি। আমার বয়স বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে মাস্টার ডিগ্রি অর্জন সরকারী চাকরিতে ঢুকেছি। আমি ভাবি, আমি কী হতে পেরেছি। মনে হয় কিছুই হইনি, আর এ নিয়ে আমার কষ্ট হয়। অথচ আমি জানি আমার পক্ষপাত কিছুই যারা হয়নি, হতে পারেনি তাদের প্রতিই।


গ্রামসি ও তার রাষ্ট্রচিন্ত

বইটা লিখেছেন আলতাফ পারভেজ , প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে।
শুরুতে লেখকের জীবনে তার সময়কার ইতালির রাজনৈতিক পরিস্থিতির সাথে আমাদের পরিচয় ঘটান। তারপরে তিনি গতানুগতিক ধারায় না গিয়ে আগে গ্রামসির পরিভাষাগুলোর সাথে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে দেন। তারপরে গ্রামসির তত্বগুলো তুলে ধরেন। বইটা অনেক মান সম্মত মনে হয়েছে।

ধর্ষণের তত্ব তালাশ

বইমেলায় যাওয়ার প্রধান কারণ হলো কিংশুক বিশ্বাস । টিউশন থেকে বের হয়ে শাঁখারী বাজার হয়ে বাসায় ফেরার পথে ওর ফোন। হুটহাট করে বইমেলায় যাওয়া। শুনি ওর বন্ধুর বই বের হয়েছে। ধর্ষণ নিয়ে বইটা শুনে আগ্রহ প্রকাশ করি। সংবেদের স্টলে যাবার পরে মুগ্ধ হই। কোন সস্তা সাহিত্য নেই। জ্ঞানলব্ধ করার মত বইগুলো সারিসারি সাজানো। বইটা হাতে নেই। দু’এক পৃষ্ঠা উল্টেপাল্টে বেশ ভালো বলে ধারণা হয়। নিয়ে বের হই। বইয়ের লেখক দু’জন। যৌথ সম্পাদনা। অনেক তথ্যে ভরা তাত্বিক বিশ্লেষণের সাথে বাংলাদেশের আইনে ধর্ষনের বিচার সবমিলেয়ে বেশ সাবলীল ভাষায় প্রকাশ করেছে বইটি।

বই কিনে আমরা বাইরে আসি । ঠান্ডা পানি চা সিগারেটের আড্ডা হয়। তারপরে কার্জন হলের গলি ধরে গুলিস্তান। সেখান থেকে বাসে উঠে বাসায় ফেরা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ রাত ২:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×