
জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম, রাজনৈতিক বা অন্য মতামত, জাতীয় বা সামাজিক উৎস, সম্পত্তি, জন্ম বা অন্য কোনো অবস্থা যেমন কোনও কোনও পার্থক্য ছাড়াই প্রত্যেকেরই এই ঘোষণাপত্রে বর্ণিত সমস্ত অধিকার রয়েছে এবং জনগন সেই সাথে স্বাধীনতার অধিকারী হয়েই ন্যায্য দাবি পোষন করছে। কোটা আন্দোলনও এমনিই একটি অধিকার যা জাতীয় বা সামাজিক উৎস হতে উৎপন্ন। রাজনৈতিক অধিকার হলে আজ শুধু ছাত্রসমাজই রাজপথে থাকত না, থাকত সকল শ্রেণীর জনগণ আর সাথে জ্বালাও-পোড়াও। আন্দোলনকে পুনরায় অহিংস থেকে সহিংসতায় রূপ দিতে গুটি কয়েক লোক এখন গুমের পথ, মিথ্যা অভিযোগকে প্রশ্রয় যেহেতু দিচ্ছে তাই যত যাই হোক, ন্যায়ের পথে যারা আছেন বা আমরা যারা আছি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের বিপথে ফেলে দিয়া আমরা কেউই চলে যাচ্ছি না।।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



