কুয়াশার চাদর মোড়া এই শহরে,
আমি আবার এসে দাঁড়াবো তোমার দুয়ারে।
হিমেল হাওয়া হয়ে আমি কড়া নাড়বো দরজায়,
শিশির হয়ে ছুঁয়ে যাব ঠোঁটের বাঁকটায়।
কুয়াশা আছন্ন কোন এক শীতের রাতে,
আমি চাদর হবো।
হয়তোবা নকশি কাঁথা হয়ে, তোমায় ছুঁয়ে যাবো
উষ্ণতা বিলিয়ে দুজনা ভালবাসার সাক্ষী হবো।
আমি আবার হয়তো একদিন তোমার দুয়ারে দাঁড়াবো।
আমি তারপরও আবার একদিন দাঁড়াবো
তোমার দুয়ারে এসে।
শুধু তোমাকেই ভালোবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


