somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজ্ঞ বালক
আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

রাত পাঁচ (নাকি সকাল!) ঘটিকায় ব্লগে আমি ও অনলাইনে আছেন!!!

০৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি করা যায়? সাধারণত এরকম সময়ে নির্বাচিত ব্লগই পড়া হয়! কিন্তু আজ নির্বাচিত ব্লগ পড়তে ইচ্ছা করছে না, আসলে তার উপায়ও নেই। নির্বাচিততে শেষ আপডেট হয়েছিলো গ্যাস্ত্রিকোর ব্লগটা, ফেব্রুয়ারির বাছাই করা ব্লগ নিয়ে। সেটা এক তারিখের কথা। আজকে সাত তারিখ। তার মানে কি সাত দিন ধরে সামুতে মান-সম্পন্ন ব্লগ নেই? ভেবে দেখার বিষয়।

এই প্রথম সামুতে কিছু সরাসরি ব্লগ এডিটরে লিখছি যেটা আমি শেষ করেছিলাম বা করতাম সচলে। যাক গে সেই কথা। এই মুহূর্তে ব্লগে অনলাইন এগারো জন। এদের অনেককেই চেনা নেই। তাদের প্রোফাইলে ঘুরে আসা যায়।

হাশেম ভাই ইন্টারেস্টিং সব ব্লগ লিখতেন বিদেশ ও প্রাবাসীদের নিয়ে, শেষ লেখা ২০১৮র জানুয়ারিতে। লেখা ছাড়লেও সামুতে আছেন, সেটাই যথেষ্ট।

রিনকু১৯৭৭ দেখি দারুণ সব রিভিউ লেখেন। ব্লগের ভিউ দেখে ভীষণ অবাক হলাম। ৩০০+ পোস্ট দেয়া, ১১ বছরের পুরনো একজন ব্লগারের ব্লগ ভিউ ৬৬০০০ কেন হবে?

শকুন দৃিষ্ট এ ভেরি ইন্টারেস্টিং পারসন ইজ ব্যাক। শেষ পোস্ট এত আগে তো হওয়ার কথা না। তবে কি পোস্ট সরিয়ে ফেললেন বা ড্রাফট করা হলো। কে জানে? থাকবেন কি, লিখবেন কি? দেখা যাক।

সরলপাঠ রাজনীতি নিয়ে বেশ ভালো ব্লগ লেখেন যা আমার মাথার উপর দিয়ে যায়, যাওয়াটাই স্বাভাবিক। কাজেই সরে পড়লাম মানে মানে।

নীল আকাশ এর ব্লগে গেলাম, মিথিলা কাহিনীর তিনটা পর্বই পড়োলাম। কি পড়া যায়। দেখি তো প্রিয় ব্লগ। ওরে বাবা, প্রিয় পোস্টে এ কি পোস্ট সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর! দেখে আসি তো, ব্লগে কার কার পোস্ট পড়েন আমার ভীষণ প্রিয় এই কবি। পোস্ট পড়ে অনেকক্ষণ মুচকি মুচকি হাসলাম। জোড়ে হাসার সুযোগ নেই আসলে। এর কাউন্টার বা বলা চলে বিশ্লেষণ, মলাসইলমুইনা ভাই করেছেন। সেটা পড়ে হ্যাটস অফ বলা ছাড়া কিছু করার নেই। একটা ব্লগ এতটা পরিশ্রম নিয়ে মানুষ করে কিভাবে!? আচ্ছা এই নিয়ার-এর ছবি প্রো পিক দেয়া লোকটা কে? জেন রসি কি লিখেছেন। বাহ, বেশ ভার্সেটাইল। একজন ভীষণ প্রিয় ব্লগারের কথা মনে আসলো যিনি এমন ভার্সেটাইল লেখা লিখতেন। ওক্কে, ওক্কে। অনুসারিত।

এ কাদের সাত বছর লাগিয়ে তেরোটি ছড়া কিংবা কবিতা লিখেছেন!!! একটার দুয়েক লাইন পড়েই... আচ্ছা, অন্যকিছু পড়া যাক।

চাঁদগাজী ওস্তাদ আছেন। আমি তার কয়েকটা ব্লগ হালকার উপর ঝাপসা পড়েই সরে পড়লাম।

Sabyasachy প্রায় পাঁচ বছরে পোস্ট করেন নি, কমেন্ট করেন নি! কিন্তু আটজন অনুসরণকারী পেয়েছেন। হুমম। বেশ আগ্রহোদ্দীপক।

এস এম মামুন অর রশীদ, তার শেষ পোস্ট ডিসেম্বরে। বেশ বিতর্কিত পোস্ট যাকে বলা চলে। সাময়িক লেখা থাকলেও, আজ চার মাস পরেও বর্তমান। পোস্ট পড়ার সময় সাথে চানাচুর থাকলে বেশ জমতো। পোস্টের বিষয় ও মন্তব্য-পাল্টা মন্তব্য পড়ে আবারও মুচকি হাসি। এ ছাড়া তার অন্যান্য পোস্ট পড়ে দেখলাম লেখা বেশ ভালো। হুম, উমমম... নাহ, করাই যায়। অনুসারিত।

অকপটে রাজনীতি ভিত্তিক পোস্ট লেখন। তবে, বিশ্লেষনমূলক না, পক্ষমূলক। খারাপ ভালো বলার কিছু নেই। এই পৃথিবীতে পক্ষ নেয় না শুধু দু-মুখো সাপ। পাগল আর শিশুদেরও পক্ষ থাকে। পড়লাম এবং এরপরের জন।

প্যারাডাইম মাত্র এক মাস ব্লগ করেছেন। প্রতিশ্রুতিময় ব্লগার বলেই মনে হলো। কয়েকটা ব্লগ পড়লাম। বেশ ভালো।

এর মধ্যে আরও কিছু ব্লগ পড়লাম। পুরনো কিছু লেখা যার লিংক সেভ করে রাখা, বের করে পড়লাম। সেইসব লেখার শয়ে শয়ে কমেন্ট দেখে আসলাম, কিছু কমেন্ট পড়লাম। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেললাম।

ভালো কথা, আগের লেখাটার আর পর্ব দিচ্ছি না। লেখাটা মাথায় ঘুরছে। ভিজুয়ালাইজ হচ্ছে। কিন্তু, শব্দে আসছে না। কিছুতেই না। যা লিখছি সেটা গার্বেজ বললেও কম হয়। তাই, বাদ। লিখতেই হবে এমন কোনো কথা নেই। তাই না। তবে না লিখলে রাতগুলো এমন নির্ঘুম যায়, এই যা। ব্যাপার না।

কাঁটায় কাঁটায় ছয়টা বাজে। ঠিক পাঁচটায় লেখা শুরু করেছিলাম। এক ঘন্টা হলো। ঘুমাতে হবে। সবাইকে শুভ সকাল।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×