somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো নির্বাচন পরবর্তী সহিংসতা !!!

০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনের আগে অনাগত সন্ত্রাসের রাজনীতির আশংকায় একটি পোষ্ট দিয়েছিলাম । তত্তাবধায়ক সরকারের প্রচেষ্ঠায় একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পর নেত্রী শেখ হাসিনার দলীয় কর্মী ও সমর্থকদের বিজয় মিছিল, প্রতিশোধপরায়ন সহিংসতা না করার নির্দেশে আমার মতো আরো অনেক অরাজনৈতিক মানুষ প্রচন্ড খুশী হয়েছিলেন । আশায় বুকটা ভরে গিয়েছিল একটা নতুন ধাঁরার রাজনীতির স্বপ্নে ।

একদিন যেতে না যেতেই সংবাদপত্রের পাতায় স্থান নিতে লাগলো বিশ্ববিদ্যালয়ের হলদখল সহ ছোঁটখাট কিছু সহিংসতার খবর । তারপরেও মনকে স্বান্তনা দিলাম এই ভেবে যে গত সরকার কর্তৃক নির্বাচন পরবর্তী জ্বালাও পোঁড়াও ধর্ষনের তুলনায় এটা কিছুই না । কিন্তু গত কয়েক দিনের সহিংসতার খবর খুবই উদ্বেগজনক । এ বিষয়ে প্রথম আলোইত্তফাকের সম্পাদকীয়তেও লিখা হয়েছে ।

অল্পক্ষেত্রে সরকারী দলের কিছু কর্মী হতাহত হলেও বেশীরভাগ ক্ষেত্রেই বিরোধীদলীয় লোকজনই হতাহত হচ্ছে । একথা সত্য যে নির্বাচনের পর দলের কিছু অসৎ ও সন্ত্রাসীদের দৌরাত্ত অনেক বেড়ে যায় । কিন্তু মূল প্রশ্নটা হলো দলীয় প্রধানের নির্দেশ পালন করা হচ্ছে না কেন ?

ফতুল্লায় বালুঘাট দখলের ঘটনায় দলীয় কর্মীকে গ্রেফতারের নির্দেশ দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে মিষ্টি মেয়ে কবরীর পদক্ষেপ অবশ্যই অনুকরনীয় দৃষ্ঠান্ত । আমরা দেশের সবগুলো সাংসদকে কবরীর মত সন্ত্রাস ও সহিংসতা রোধে কাজ করে যাবার আহবান জানাচ্ছি । জনগন অনেক আশা নিয়ে একটি সুন্দর দেশ গড়ার স্বপ্নে আপনাদের বিজয়ী করেছে ।

গত সরকারের পথ ধরে সন্ত্রাস, দলীয়করন ও দূর্নীতি করলে আপনাদেরকেও জনগন পাঁচ বছর পর আস্তাকুরে ছুড়ে ফেলতেও দ্বিধা করবে না ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×