জোনাকি!!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার ছেলেবেলা কেটেছে একটি মফস্বল টাইপ এলাকায় । তবে সেই এলাকাটিকে গ্রাম বা শহর এলকার কোন পর্যায়েই বিবেচনা করা যায়না । আমাদের এলাকাটি ছিল ব্যাংকারস এলাকা , ঐ এলাকার বেশিরভাগ লোকই ছিল ব্যাংকের কর্মকর্তা । তখনকার দিনগুলি আমার কাছে সপ্নের মত সুন্দর মনে হয় । সন্ধ্যা হলেই মসজিদে নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসতে হত । আর কোন কারনে যদি সন্ধ্যার পর লোডশেডিং হত । তাহলে তো আর কথাই নেই । তাড়াতাড়ি খাওয়া হত তখন । এবং খাওয়ার পরে বের হতাম আমি আমার বাবা এবং বোন । কখনও আমরা সপরিবারে বের হতাম । একটি মাদুর সঙ্গে নিতাম । বাসা থেকে কিছুদূর হেটে ছিল খোলামাঠ । ঐ মাঠের পাশের পায়েহাটা রাস্তার ঘাসে আমরা মাদুর পেতে বসতাম । কখনঅ কখনঅ অন্যান্য লোকজনও বেরিয়ে আসত , বেরিয়ে আসত আমাদের মত বাচ্চারাও । তখন শুরু হত খেলা । আর যদি কেউ না আসত আমরা দৌড়ে জোনাকি ধরার চেষ্টা করতাম । একটার বেশি ধরতাম না । হাতের মধ্যে নিয়ে রাখতাম ,যখন কারেন্ট আসত তখন বাসায় ফেরার পর ঐ জোনাকি টাকে বারান্দায় একটি বয়ামে রাখতাম । তখন সেটি জলার সময় যা আনন্দ লাগত!! সকালে উঠে দেখতাম ঐটির করুন মৃত্যু হয়েছে । বাবা মা বকতেন । (চলবে)
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।