somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের আনন্দ ১

০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কয়েকদিন পরেই ঈদ । ঈদের হাওয়া লেগেছে সব জায়গায়। মসজিদের কাতারের সংখ্যা কমছে আর তিল ধারনের ঠাই নেই শপিং মল এবং সুপার মার্কেটগুলোতে । শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ছেলে বুড়ো নারী পুরুষ । টুপি , জুতা , চুড়ি ,ফিতা ম্যাচিং করার জন্য অক্লান্ত ছুটোছুটি নারীপুরুষের । আরো কত কি । বাড়ী গিয়ে প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করার জন্য মানুষ বাস ,ট্রেন ,লন্চ এর টিকিট পেতে রীতিমত যুদ্ধ করছে। অনেকে সেই যুদ্ধে অবর্তীর্ন হয়ে বিজয়ীর হাসি মুখে নিয়ে যাচ্ছে দেশের বাড়ি । কেউবা তা না পেরে সিক্ত হৃদয়ে শেষ চেষ্টা চালাচ্ছে । উতসবের আমেজ চারিদিকে । দেখতে ভালোই লাগে ।

আমিও ঈদের শপিং করে ফেলেছি । একটা পান্জাবী ,সেলোয়ার । জুতাটা বাকী আছে , তাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে । বন্ধুদের সংগে দেখা হলে আগ্রহ নিয়েই জিগ্গেস করছি " কিরে শপিং করছস?" । কেউ হ্যা কেউ না বলছে । আবার কেউ কেউ তাদের শপিংএর লম্বা ফর্দ তুলে ধরছে । আর আটটি দিন পর খুব মজা করে খাব , ঘুরব । ঈদের প্ল্যান করছি সবাই মিলে । ছোটকালের সেই মজাটা না থাকলেও ভালই লাগছে ঈদ আসছে এই ভেবে ।


আমার খুশি আর দ্যাখে কে ?

আজকে সকালে সেহরির পর নামাজ পড়ে এবং কুরআন পাঠ করে ভাবলাম আজ নাহয় নাই ঘুমালাম । বাইরে পাখিদের কলরব এবং সূর্যের হাল্কা আভায় ঝিরিঝিরি বাতাসের এক অস্সাধারন এক আবহাওয়া দেখে বারান্দায় দাড়ালাম । ভাবছি বাকী রওয়া কেনাকাটা কবে সারব । একটু ঘুম ঘুমও পাচ্ছে । হঠাত চোখ আটকে গ্যাল নিচের দোকানের সাটারের সামনে শুয়ে থাকা একটি শিশুর উপর । সিমেন্টের বস্তার উপর আরামের ঘুম দিচ্ছে সে । মুহুর্তেই আমার সম্পূর্ন চিন্তাটা ওর দিকে কেন্দ্রীভূত করলাম । কিইবা বয়েস হয়েছে ওর । এখোনো জীবনটাকে ভালমত চিনতে পারেনি সে । কিন্তু তার আগেই তাকে জীবনের কঠোরতার স্বাদ নিতে হচ্ছে । যেই ঈদ নিয়ে আমাদের এত মাতামাতি সেই ঈদ হয়ত তার জীবনে কোন প্রভাব ফেলবেনা । আমাদের মত সেও ঈদে নতুন জামা এবং ভরপেট নিয়ে ঘুরতে পারবে না । এটাকে কার পরিহাস বলব ? তার ভাগ্যের নাকি আমাদের সমাজের । ভাবতে ভাবতে আমার মনটাই খারাপ হয়ে গ্যালো। চিন্তা করলাম এর জন্য কিছুই কি করতে পারিনা আমি ? কিন্তু আমার মত ছাপোষা একজন মানুষ কিইবা করতে পারে । ভাবতে ভাবতে ঘুমুতে এসে পড়লাম আমি ।

এর মত হাজার হাজার পথশিশু রয়েছে । যাদের জীবনে ঈদ আসে । তবে আমাদের মত ঘটা করে নয় । দুবেলা দুটো খেতে পাওয়া নিয়েই যারা সংশয়ে থাকে ঈদ হয়ত কখনো কখনো তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ মাত্র । আর যখনি তারা কাঙ্খিতের চেয়ে বেশী কিছু পায় হয়ত তাদের মুখে একটু হাসি ফোটে ।

আমাদের সমবেত প্রচেষ্টা কি তাদের মুখের ঐ সামান্য হাসি এনে দিতে পারেনা ?
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×