
প্রথাগত প্রথায় বিশ্বাস করি না,
যা কিছু আছে সব যুক্তির ভিতরে,
যুক্তির ওপারে কিছু নেই।
প্রশ্ন করি উত্তর আসে,
সত্যের সন্ধানে প্রশ্নের পাহাড় গড়ি।
যেখানে প্রশ্ন করা নিষেধ,
প্রশ্নকে পাপবোধ মনে করা হয়।
সেখান থেকেই গোঁড়ামি শুরু হয়,
শুরু হয় অপবিশ্বাসের।
হোক না পাপবোধ তবু প্রশ্ন করবো।
বেরিয়ে আসবে সত্য,
প্রশ্নের মাধ্যমে সত্য সন্ধান কি পাপ ?
না সত্য সন্ধানের জন্য প্রশ্ন করা পাপ, কোনটা ?
যদি তাই হয় তাহলে আমি পাপ করবো,
খুব বেশি করে....
প্রশ্নের পাহাড় তৈরি করবো,
সত্য সন্ধানের জন্য।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




