অ-তে অজগরটি আসছে তেড়ে!
আ-তে আমটি আমি খাবো পেড়ে!
কিন্তু নতুন প্রজন্ম তাদের আজন্ম লালিত চেতনা ও শিক্ষাকে ঠেলে দিয়েছে হুমকির মুখে। এই কারনে তারা সম্মিলিত ভাবে আত্নহত্যার সিদ্ধান্তর দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
আজ আ তে ঘৃণ্য আব্দুল আলিম কিংবা ক-তে কামরুজ্জামান এর মত নরপিশাচদের নাম জড়িয়ে একটা স্ক্যানডাল প্রজন্ম চত্বরে সকলের মুখে মুখে!
বাংলা বর্ণমালার প্রধান মন্ত্রী ও একাধারে প্রেস সচিব "অ" একটি প্রেস ব্রিফিং-য়ে এই বিষয়ে বিস্তারিত বলেন সাংবাদিকদের।
এ সময় কান্নাজড়িত আবেগঘন একটি পরিবেশ শুরু হয় কনফারেন্স হলে। অশ্রুসিক্ত হয়ে তিনি বলেন, ব্যাংলিশ ও আরজেদের জ্বালায় আমাদের জীবন এমনিতেই ভেজাল তেলে ভাজা ভাজা হচ্ছিল। এরই মধ্যে আমাদের ঈদের মাস ফেব্রুয়ারি তে কিনা রাজাকারদের নামের সাথে আমাদের নাম মিলিয়ে সূর করে স্লোগান দেওয়া হচ্ছে! এই লজ্জা আমি কই রাখি?
এই সময়, জনাবা "আ", মন্ত্রিপত্নি ও বর্ণমালা ফার্স্টলেডী, উনার দিকে সান্ত্বনার দৃষ্টিতে তাকান ও একটি টিস্যু এগিয়ে দেন।
ডানপাশে বসা বর্ণমালা সমাজের প্রেসিডেন্ট "ক" (কামরুজ্জামান ও কাদেরের নাম যার সাথে জড়িয়ে গেছে বলে গুজব) নির্বাক বিশ্বয়ে তাকিয়ে থাকেন এবং এমন একজন গুনি নেতাকে ভেঙ্গে পড়তে দেখে উনাকেও সজল হতে দেখা যায়। উনি কিছুই বলতে পারেন নি। জানা যায় জনৈক কামরুজ্জামান এর সাথে তার নাম আসার পর থেকেই প্রেসিডেন্ট নির্বাক ও প্রায় প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছেন।
বর্ণমালা দেখভাল কমিটি অসুস্থ হওয়া সত্ত্বেও বেচারা হাঁটুভাঙ্গা "দ" কে পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী বরাবর একটা প্রতিবাদলিপি প্রদানের জন্যে। কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থ "দ" কে দারোয়ান ভিতরে যেতে দেয়নি বলেই সে জানিয়েছে! কারন হিসেবে দারোয়ান জানিয়েছেন উনাদের সাবেক যোগাযোগ মন্ত্রী দেশপ্রেমিক হওয়াতে পদ্মাসেতু তৈরি হতে পারলনা। আর এই নিয়ে দ্বিধা-দন্দ চলছে দপ্তরে। "কে সেই মন্ত্রী?" "দ" সাহেবের এমন প্রশ্নের জবাবে দারোয়ান বলে উঠেন "আ" তে আবুল! জনাব "দ" সেখানেই মূর্ছা গেলে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
এই সমস্যা থেকে উত্তরনের পথ কি? কিভাবে আন্দোলন চালিয়েও তাদের এমন লজ্জার হাত থেকে বাঁচানো যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জনাব "অ" বলেন, "খ" এর কূটনৈতিক তৎপরতায় আমরা শেষ পর্যন্ত একটি সমাধানে আসতে পেরেছি, আন্তর্জাতিক ভাষা ইংলিশকেই শেষ সমাধান মেনেছেন বিভিন্ন গন্যমান্য বর্ণমালা। ইংরেজির এই বিশ্বয়ে কোন আপত্তি নেই, সে মানুষের মুখে বদলে বদলে অনেকটা কি যেন বলল, শেমলেছ হয়ে গেছে। আর যতদিন রাজাকারদের বিচার হয়নি ওরা নাকি কানে তুলো দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
উক্ত চুক্তির বিষয়াদি আমি নিজের তদারকি করছি। তাই আজ থেকে বলুন,
K তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার!
আন্দোলনের আরেকটি এক্সক্লুসিভ খবর হিসেবে রয়টার্স জানিয়েছে, সাউথ এশিয়ান টেবিল, লইটটা ফিশ ও পানেরা দলে দলে শাহবাগের পানে প্রতিবাদ কর্মসূচি পালনে একতাবদ্ধ হবার প্ল্যান করছে, কারন, তারা সব গালি মানতে রাজি আছে, রাজাকার মানতে রাজি নয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




