খালি চেয়ারটির স্তব্ধতা
অপরিবর্তনীয়তায় বন্দিত্ব করেছে বরণ,
চায়ের কাপে লেগে থাকা ঠোঁটের
স্পর্শ রয়ে যাবে ফেলে গেছো যেমন।
থাকবে বিষণ্ণ বিকেলের ব্যালকনিটা, পাখীর খাঁচাটা শূন্য,
গানগুলো শুনবে না কেউ, সূর থেকেও বিপন্ন।
তুমি নেই তবু, সূর্য উঠবে হয়ত,
অস্ত যাবে নিয়মিত,
হাঁসিটুকু বিলুপ্ত জানি চন্দ্র হাসবে তবু,
মেঘের গুঞ্জন হবে, হয়ত বর্ষা হবে কভু।
সবকিছু রয়ে যাবে ঠিক যেমনটা গেছো ফেলে,
যদি আরেকবার তাকাও অভিমান ভুলে, চোখ মেলে।
বুক-শেলফ এর প্রতিটি বই,
উপরে পরা ধুলোর আস্তর, তোমার অস্তিত্বের সাক্ষ্য দেবে,
ফুলদানীটা রয়েছে ঠিক সেখানে,
আর তুমি রয়ে গেছো এখনে।
রেখে গিয়েছিলে যেখানে, ঠিক হৃদয়ের মাঝে,
চিরন্তন বসবাস তোমার, প্রভাত হতে সাঁঝে
মহাকালের শেষ পর্যন্ত, স্পন্দনের প্রতিটি কম্পনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


