তুই কি জানিস তোর জন্য কতটা ঘূণা রেখেছি জমা!
পাহাড় সমান ঘূনার চাপে, কন্ঠ রোধে মৃত্যু হবে
ঘৃণায় দেব তোর চিতাতে ঘৃণাহুতি।
কবর খুড়ে মাটি নয়রে ঘৃনায় দেব ঘৃণা চাপা
কুলখানিতে দাওয়াতপত্র আকাশ বাতাস ছড়িয়ে দেবে কাক শকুনে।
তুই মরলে, বাংলাদেশের সব বাগানে
গোলাপ ফুটবে নতুন করে।
... রাতের গায়ে হাস্নাহেনার আতর মেখে জোনাক পোকা
নকশা কেটে আতশ বাজির ফুল ফোটাবে
বাংলাদেশের সকল পাজর উঠবে ভরে অক্সিজেনে
সকল নারীর নূপুর বাজবে সেতার হয়ে রিন রিনিয়ে
আমি তো তোর মৃত্যুই চাই
নইলে আমার ধানের গোলা, ক্ষেতী জমি পোকায় খাবে।
শুয়ো পোকায় ভরে যাবে
দেউড়ি থেকে ভেতর বাড়ি।
আমার প্রিয় ময়নামতি, সোনামসজিদ, ধলেশ্বরী
ধূলো হবে বিরান হবে।
খোদার কসম
তোর জন্য মৃত্যুই চাই
তুই মরে যা।
নইলে আমার চাঁদ সূর্য সাত আসমান অন্ধকার
মরার আগে দোহাই লাগে বলবি শুধু
তোর পরিচয়
তুই রাজাকার,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




