একসময়কার জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট হাই ফাইভ প্রোফাইল পেইজ কে ইচ্ছামত এডিট করার সুযোগ দিত। ফেইসবুক এই ব্যাপারটি একেবারেই আমলে নেয় নি। তাই গুগল প্লাস চালু হবার শুরু থেকেই এব্যাপারে প্রশ্ন ছিল প্রোফাইল এডিট করা যাবে কিনা। উত্তরটা হচ্ছে যাবে এবং আরো স্মার্ট পদ্ধতিতে! আপনার প্রোফাইল পিকচার এর ডোমিনেন্ট কালারটিই হবে আপনার প্রোফাইল পেইজ এর রঙ। অর্থাৎ আপনি যদি নীল শার্ট পরে ছবি তোলেন তো প্রোফাইল এর রঙ হবে নীল, যদি ঘাসের মাঠে শুয়ে ছবি তোলেন তবে প্রোফাইল হবে সবুজ! তবে ব্যাপারটি সরাসরি গুগল এর কাছ থেকে আসেনি, এসেছে গুগল ক্রোম এর একটি এক্সটেনশন হিসেবে।
Justin Ormont নামের একজন ডেভলপার Auto-Colorizer for Google Plus™ and Facebook™ নামের একটি গুগল ক্রোম এক্সটেনশন তৈরী করেছেন। এর মাধ্যমে--
১) গুগল প্লাস এবং ফেইসবুক প্রোফাইলের রঙ পরিবর্তন করা যাবে।
২) আপনার প্রোফাইল ছবিটিই আপনার পেইজের রঙ নির্ধারন করবে।
৩) প্রতিটি পেইজ এর জন্য আলাদা কালার স্কিম এবং ফ্রেন্ডদের পরিবর্তিত কালার করা প্রোফাইল দেখা যাবে।
৪) গুগল প্লাস এবং ফেইসবুকের সব পেইজ এর জন্য প্রযোজ্য!
কালার করা এমন কিছু প্রোফাইল এর ছবি দেখুন--


মূল আর্টিকেল এবং ডাউনলোড লিঙ্ক সূত্রঃ
সুখবর২৪.কম