মাথামোটা শিক্ষাব্যবস্থা আর পাঠ্যপুস্তক।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশ একটা আজব দেশ। যেমন হবুচন্দ্র রাজা তেমনি তার গবুচন্দ্র মন্ত্রী। দেশের শিক্ষাব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বার বার এর বদলাবদলির চাপে পড়ে কোমলমতি বাচ্চারা যে কি চাপে পড়েছে তা অচিন্তনীয়।
প্রথমে আসি নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের কথায়। এবার নতুন করে জ্যামিতি আর বীজগণিত একসাথে দেয়া হয়েছে। অঙ্ক বইয়ের পাতায় পাতায় ভুল। এক লেখা তিনবার চারবার। অঙ্কের উত্তর ভুল। একটা হযবরল অবস্থা।
এন সি টি বি র ওয়েবসাইটে যে বইটা দেয়া আছে সেটা কি ফন্টে দেয়া তা কে জানে। পড়ার কোন জো নেই।
তারপর সবার জন্য নাকি বই নিশ্চিত। মাসের অর্ধেক পার হলেও অনেক স্কুলে এখনো অনেক বই আসেইনি। প্রতিবছর এই ভিন্ন ভিন্ন পদ্ধতি কি উন্নতি করছে শিক্ষব্যবস্থার বুঝিনা।
এই নতুন পদ্ধতিতে শিক্ষাদান করার জন্য বিশেষ প্রশিক্ষন এর প্রয়োজন। সে ব্যবস্থা কি আদৌ করা হবে? আমি মনে করি বই এর প্রয়োজন যতটা তার চেয়ে বেশী প্রয়োজন খাতা দেখা আর গ্রেডিং সিস্টেম এর পরিবর্তন। কবে যে এদের ঘুম ভাঙবে। মাননীয় শিক্ষামন্ত্রীকে ভালো লোক মনে করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সব এক ক্ষুরে মাথা কামানো লোক। এরা আসলে কখনো ভালো মানুষ হতে পারেনা। পর্যাপ্ত শিক্ষা উপকরনের সরবরাহ না করে এরা বড় বড় বুলি আওড়াতে ব্যস্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন