বাংলাদেশের পাখি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাক ডাকে কা কা কা
চড়াই কিচিরমিচির
মোরগ ডাকে কুক্কুরু কু
মুরগী কিরকির।
কোকিল কালো,দেখতে হলেও
ডাক যে ভারী মিষ্টি
কুহু কুহু মায়া ভরা বেশ
কি অপরূপ সৃষ্টি !
হাস ডাকে প্যাক প্যাক
জলের রাজা সে
ময়না কয় মিষ্টি কথা
গানেও বেজায় যে।
মন মুনিয়া রূপ মেখে
নানা বাহার মেলে
পায়রা গুলোর বাকুম বাকুম
মনে ঢেউ তোলে।
তোতা পাখীর আতা নেই
তবুও রূপে অপরূপা
বাবুই পাখীর শিল্প যেন
রবের দেয়া বিশেষ কৃপা।
সারি সারি বক যেন
শান্তি বিমান ওই
পানকৌড়ির ভাবখানা
কেমনে ভুলে রই!
দোয়েল বুঝি বাচ্চা বাচ্চা
নেচে নেচেই সারা
টুনটুনি টা টুনটুন
জাগিয়ে রাখে পাড়া।
মাছরাঙ্গা তুই বন্ধু হবি?
একটা দিবি মাছ?
পেঁচার চোখে চোখ পড়লেই
দিলে পড়ে ভাঁজ।
কাঠ ঠোকরা কাঠ ঠোকরা
খট খট খট খট
রাতের রাণী বাদুড় পাখী
ফলে বাজায় জট।
গাং চিল টা দক্ষ পাইলট
গগন জুড়ে উড়ে
জোড়া শালিক জোড়ায় জোড়ায়
যাত্রার খবর পড়ে।
শত পাখি,কত পাখি
সাত চুয়াল্লিশের মেলা
ভাটির দেশ পাখির দেশ
হৃদয়ে করে খেলা।
(সরকারী হিসেব মতে বাংলাদেশে প্রায় ৭৪৪ প্রকারের পাখি আছে)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন