somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বার্নার চুলা

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসাটা কেমন যেন ছিমছাম। অন্ধকার একটা ভাব। ভেতর থেকে বাইরে দেখা যায়। তবু কেমন যেন বন্দি মনে হয়। মনে হয়, ভেতরে শত চেঁচামেচি করলেও বাইরে কিছু শোনা যায় না। ঘরগুলো বড় আছে। এই তো, এখানে টেবিল টা মানাবে। জানালার পাশে। রান্না ঘর টাও বড় চাই। তাই আছে। বুঝলাম না, রান্নাঘরে কেন এক বার্নার চুলা ব্যবহার করতে হবে? এক বার্নার এ রান্না হয়? হটাৎ করে একটা ঘর উপরে উঠে গেছে। পরিধিটা ছোট। ডুপ্লেক্স না। একটু উঁচু। কিন্তু সিঁড়ি লাগে না। পা দিয়ে ওঠা যায়। উঠে দেখি। পেছনের দিকে ছোট একটা দরজা। খুলে দিলে দেখি রান্না ঘর। তাও ঠিক নিচে চুলা। রান্নাঘর থেকে এ দরজা টা স্টোররুম মনে হয়। বুঝেছি, আলমারিটা এখানে বসিয়ে দরজা টা বন্ধই করে দিতে হবে। বাসা টা এখনো খালি হয় নি। শেষ রুম টায় একটা ছোট মেয়ে কে দেখলাম বিছানায় বসে আছে। কাজের লোকটা, যে বাসা দেখাচ্ছিল, হটাৎ মেয়েটাকে বলে উঠলো: এই, অন্য ঘর এ যাও। মেয়ে টা অনেক টা গজ গজ করে বললো: এটা আমার বাবার ঘর। তুই যা! আমি অনেকটাই নিলিপ্ত ভাব দেখালাম। একবার শুধু মেয়েটার দিকে তাকাতে মেয়ে টা চোখ বড় করে আমাকে দেখলো। পরক্ষনেই হাসলো। আমি ঘর দেখায় মগ্ন।

:ঠিক আছে। আমি তাহলে পরে সিদ্ধান্ত জানাই। আমি অবশ্যই কাল পরশুর মধ্যেই জানাবো। আর মূল বাড়ি ওয়ালার সাথে আমি কথা বলতে চাই।
: ম্যাডাম কথা কইবো না। ভাড়ার চুক্তিনামা টা নিয়া যান। পরে দেইখেন। সই দিয়া পরে নিয়া আইসেন।
: না , এটা এখন কি দরকার। আমি তো আরও বাসা দেখছি। আমি সিদ্ধান্ত জানাবো।
: ভাইজান, এইটা আমার স্যারের অনেক শখ এর বাসা। অনেক শখ কইরা বানাইসিলো। অফিসে থেইকা প্রতিদিন আইসা আইসা কাজ দেখতো। পারলে তো নিজেই হাত দিয়া বানাইতো। বেশিদিন থাকতে পারে নাই। আল্লাহ নিয়া গেসে।

খারাপ লাগলো, আহা। নিচে নেমে মোবাইল ঘাটছি উবার ডাকবো। পাশে দেখি সিকিউরিটি ড্রেস পড়া গার্ড এসে দাঁড়িয়েছে।
: স্যার কি বাসা দেখলেন?
: হম্ম। তো! মোবাইলে ঘাটছি। একজন ট্রিপ নিয়েছে। কল দেই।
: স্যার, বাসা টায় সমস্যা আসে। বাসার মালিক এর সাথে উনার বউ এর বনতো না। প্রায় ই ঝগড়া ঝাটি হইতো।
: ও ভাই, আপনি যান তো। ঝগড়া দিয়ে আমার কাজ কি?
লোকটি ধমকে কিছুটা দূরে গিয়েও ফিসফিস করে বললো,
: ওই স্যার এ গলায় ফাঁস দিয়ে মোরসে। ওই ঘরটায়।
উপরে দেখাতে দেখতে চলে গেল। আমি শুধু উপরে তাকালাম। মনে মনে এবার চাপা উত্তেজনা আমার। কতো সিনেমায় দেখলাম এসব। এবার নিজেই যদি এমন কিছু পাই। haunted house. কি যেন ছবিটা, conjuring. বন্ধু বান্ধব নিয়ে গল্প জমবে। যাক, কর্মময় অফিস জীবনে একটু উত্তেজনা আর বৈচিত্র্য তো আসবে এটা নিয়ে। নিজের মনেই হাসলাম।
--------
: এই, তোমার ব্যাগ পকেট এ এটা কিসের চুক্তিনামা?
: অফিস এর দেরি হচ্ছে, চুক্তিনামা কোথায় পাচ্ছ। লাঞ্চ টা রেডি করে দাও।
: আরে,দেখো না, এটা তো মনে হয় সেদিন যে বাড়িভাড়া দেখে এলে বলছিলে সেটা। আমরা তো ওটা নিবো না বলছিলাম। তুমি আবার চুক্তিনামা নিয়েছো কেন?
: আমি তো আনি নি। ব্যাগ এ গুঁজে দিয়েছে মনে হয়। দাঁড়াও। ফোন নাম্বার আছে। পরে ফোন দিচ্ছি।
: প্লিজ, এখনই দাও। আমার কেমন যেন লাগছে।

: হ্যালো, আপনাকে না বলা সত্ত্বেও চুক্তিনামা টা ব্যাগ এ কখন ঢুকালেন আপনি? আমি বাসা নিব না। এটা আমি ফেরত দিয়ে যাচ্ছি আজ সন্ধায়।
: স্যার, আমি দেই নাই। আর ভুলেও এইটা ফেরত দিতে আইসেন না। ফেরত দিলে আপনার আব্বা রে মাইরা ফালাবে। পারলে অন্য কাউরে গোছায় দেন কাগজ টা।

সত্যি বুকটা কেঁপে উঠে আমার। ভেবে যাচ্ছি, অন্য কাউকে চুক্তিনামা টা দিয়ে বিপদে ফেলবো, কিভাবে দিবো। নাকি কাগজ টা পোড়াবো, এক বার্নার চুলায়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×