somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জন্য সুখবর এবার দেশেই হবে ক্যান্সার চিকিৎসার অস্থি মজ্জা প্রতিস্থাপন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্যান্সারের চিকিৎসায় দেশে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে ‘অত্যন্ত জটিল’ অস্থি মজ্জা প্রতিস্থাপন (ব্যোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন) ইউনিট স্থাপিত হতে যাচ্ছে।
২০১৩ সালের জুন মাস নাগাদ এই ইউনিট স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
দেশে সর্বপ্রথম এ ধরনের এই কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে স্থাপিত হবে। বর্তমানে বিদেশে গিয়ে এই চিকিৎসা পদ্ধতির সুবিধা নিতে হচ্ছে দেশের মানুষকে, যা অত্যন্ত ব্যয়বহুল।

রবিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স জেনারেল হাসপাতালের (এমজিএইচ) সঙ্গে এক কারিগরি চুক্তি সই অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “এটা আমাদের জন্য একটা যুগান্তকারী ঘটনা। আমরা জুনের আগেই এটার কাজ শুরু করতে চাই।”

চিকিৎসকরা বলেন, ব্যোন ম্যারো ট্রান্সপ্লান্ট এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অক্ষত ব্যোন ম্যারো স্টেম সেল দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যোন ম্যারোতে প্রতিস্থাপন করা হয়। ব্যোন ম্যারো হলো, অস্থি মজ্জার ভেতরকার এক ধরনের নরম টিস্যু।

লিউকেমিয়া, লিমফোমাস- যেমন হজকিন্স ডিজিজ, নানা ধরনের মাইলেমা ও এপ্লাস্টিক এনিমিয়া এবং প্রতিরোধ ক্ষমতার ঘাটতিজনিত বিভিন্ন ধরনের রোগসহ ক্যান্সার ও এনিমিয়ার নানা ধরনের রোগীদের চিকিৎসার জন্য এ পদ্ধতির দরকার হয়। মন্ত্রী বলেন, দেশে কতজন রোগীর ব্যোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন তার পরিস্যংখান না থাকলেও এটার প্রয়োজনীয়তা ‘খুব বেশি’ হবে।
তিনি বলেন, “কিন্তু বিদেশি কেন্দ্রগুলোতে ব্যয়বহুল এ চিকিৎসা খুব কম মানুষই নিতে পারে। দেশে এ কেন্দ্র চালুর মাধ্যমে তাদের জীবনে নতুন আশার আলো দেখা দেবে।” ব্যোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট স্থাপনে যন্ত্রপাতিসহ সরঞ্জাম কিনতে ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা ব্যয় হবে।

‘সর্বোত্তম পদ্ধতিতে’ এটা তৈরির চেষ্টা করা হচ্ছে জানিয়ে ডা. রুহুল হক বলেন, “আমরা এটা সস্তায় করার চেষ্টা করছি না। আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালভাবে কিন্তু একটু কম খরচে।” এমজিএইচের সঙ্গে চুক্তি করার আগে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কয়েকটি ইউনিট দেখে আসার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, “তবে তারা (এমজিএইচ) যে সহযোগিতার কথা জানিয়েছে তা ‘অনন্য’। “চুক্তির আওতায় দেশে এই কেন্দ্র স্থাপন করা থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর এই জটিল প্রক্রিয়ার সব কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে এমজিএইচ।” “এই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির একটি তালিকা দিয়েছে যার জন্য খরচ হবে ১৫ থেকে ২০ কোটি টাকা।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বাইরের চেয়ে প্রতিস্থাপনের খরচ অনেক কম হবে। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আ ফ ম সাইফুল ইসলাম ও এমজিএইচ সেন্টার ফর গ্লোবাল হেলথের পরিচালক ডেভিড ব্যাঙ্গসবার্গ দুপক্ষ থেকে চুক্তিতে সই করেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×