somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেধরা সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা (ভিডিও সহ)

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় আছে অতিরিক্ত ইমশনাল হওয়া ভালো নয়। অতিরিক্ত ইমশনাল ব্যক্তিদের বেশি কষ্ট পেতে হয়। যদিও এ ধরনের অতিরিক্ত ইমশনাল ব্যক্তিগন ছোট ছোট ব্যাপারেই অনেক বেশি আনন্দ পেয়ে থাকেন যা নন ইমশনাল ব্যক্তিগন পায় না। সেই ইমশনালের খাতায় আজ নিজেকে আবিষ্কার করলাম নতুন করে। নিজের চোখ আর মনকে কেন যেন কোন ভাবেই সায় দিতে পারছি না। চোখের পানিও আজ আমার কথা শুনতে নারাজ। হয়তো বা আমি একটু বেশিই ইমশনাল তাই। মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে তা ঠিক আমার বোধগম্য নয়। এর জন্যই হয়তো আমরা খুব গর্ব করে বলে থাকি যে মানুষই সৃষ্টির সেরা জীব।

গতকাল খবরে শুনেছিলাম যে ছেলেধরা সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমেই শুনে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আজ যখন সরাসরি ভিডিওতে সেই নির্মম দৃশ্য দেখতে পেলাম, তখন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মানুষ কতটা নির্মম ও নিষ্ঠুর হতে পারে তা হয়তো এই ঘটনাটি থেকে অনুধাবন করা যায়। কত গুলো মানুষ নাম ধারী হিঃস্র পশুর নির্মম আঘাতের শিকার সেই বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। অথচ সবাই দারিয়ে দারিয়ে সে দৃশ্য উপভোগ করছে।
যে যেখান থেকে পেরেছে সেখান থেকেই ওরা সেই বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাটি কে নির্মমভাবে মেরেছে। লাঠির সেই নির্মম আঘাতে ফেটে চৌচির হয়ে গেছে তার শরীরের প্রতিটি অজ্ঞ প্রত্যজ্ঞ। প্রচন্ড ব্যথার যন্ত্রনা নিয়ে মৃত্যু বরন করেছেন আমার সেই মা। রাস্তার কুকুর কেও এমন নিষ্ঠুর ভাবে মারা হয় না যেভাবে ওরা আমার মা কে মেরে ফেলেছে। কোন মানুষ এরকম নির্মম ভাবে কাউকে মারতে পাড়ে না। যারা পাড়ে তারা মানুষ নয়। আর তারা যদি মানুষই হয় তবে আমি মানুষ হিসেবে নিজেকে ধিক জানাই।

আপনারাই বলুন ঐ মহিলাটি কি আপনার আমার বোন নয়? আপনার আমার মা নয়? যদি তাই হবে তবে কিভাবে আমরা এত নিষ্ঠুরভাবে আমার সেই মা কে মারতে পারলাম? যদি তাই হবে তবে কেন তার সেই মর্মান্তিক আর্তনাদ আমাদের মনুষত্যবোধ কে জাগাতে পারলো না? আমি জানি আমার এই প্রশ্ন গুলোর হয়তোবা কোন ভিওি নেই, তাই নিজের মনেই সব কিছু চেপে নিলাম। সালাম জানাই মনের অন্তস্থ থেকে আমার সেই ভাই কে যিনি মহিলাটি কে সেই হিঃস্র পশুদের হাত থেকে বাচানোর চেষ্টা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি সেই আসহায় মহিলাটি কে বাচাতে পারেন নি। এরকম একটি মর্মন্তিক ঘটনার দায় ভার কে নিবে? সরকার, সাধারন জনগন, আপনি, আমি? অনেকেই হয়তো এ দায় থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু আমি তো পারবো না এ দায় এড়াতে। কারন সে তো ছিল আমারই মা, আমারই বোন। কাল কেয়ামতে যখন মহান আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন , আমি কি করেছিলাম আমার সেই আসহায় মায়ের জন্য তখন আমি কি জবাব দিব? মা তুমি পারলে আমায় ক্ষমা করে দিয়। সামান্য একটু চোখের জল ছারা আমি তোমার জন্য আর কিছুই করতে পারলাম না।

হে আল্লাহ আপনি আমাদের সকল কে হেদায়েত দান করুন। আমাদের কে ক্ষমা করে দিন।
সেই নির্মম ভিডিওটি দেখুন
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×