somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধিকার

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বৃষ্টি চাই। ঝুম ঝুম বৃষ্টি। বৃষ্টির কাছে আমি কাঁদতে চাই। প্রকৃতির ঐ অনন্য রূপ দেখতে চাই অনন্তকাল ধরে। এই মরচে ধরা শহরের জঞ্জালের মাঝে পড়ে থেকে থেকে আমার শরীরেও আজ আস্তরনের স্তর। আমি এভাবে থাকতে চাই না। আমি মুক্তি চাই।

আমারও তো মন আছে.। এই কথাটাই তোমরা শহরবাসী মানতে চাও না। আমি ক্ষুদ্র হতে পারি, তাই বলে তো তুচ্ছ নই। তোমাদের প্রয়োজনে আমাকে তোমরা কত কাছে টেনে নাও। যদি আমি হারি্য়ে যাই, এই ভয়ে কতই না চোখে চোখে রাখ আমায়।
আর আজ যখন আমার প্রয়োজন ফুঁরিয়েছে, তখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো এই জঞ্জালের ভিতর!

বড়ই অদ্ভুত মানবজাতি! কত অদ্ভুত তোমাদের চিন্তাধারা!
কত সহজে তোমরা কাউকে কাছে টেনে নাও। রাতারাতি তাঁকে মহামানব বানিয়ে ফেলো। ফুলে, ফলে, সাজ-পোশাকে পরিপূর্ণ করে দাও তাঁর চারিদিক। তাঁকে পৌছে দাও সম্মানের পাহাড় চুঁড়ায়।
আবার যখন ইচ্ছা হল, টেনে নিচে নামিয়ে আনো তাকে। কত অপমান, লাঞ্ছনা করে ছুঁড়ে ফেলে দাও জঞ্জালে!

কী অদ্ভুত মানবজাতি!
গুণে তোমরা গুণেশ্বর, আবার দোষে দোষাসুর!

না এভাবে আর বাঁচতে চাই না আমি। আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। আমারওতো অধিকার আছে, সম্মানের সাথে বাঁচার। আমি আমার প্রাপ্য সম্মান চাই।
আমি এখনো ফুঁরিয়ে যাইনি। এই মরচে ধরা শহরটার জন্য আমারো যে অনেক কিছু করার আছে।
আমাকে তোমরা যতটা তুচ্ছ ভাবছো, আমি তা নই।

হে প্রকৃতি, এক মুঁঠো আলো দাও না আমায়। মুঁঠো মুঁঠো সাদা সাদা আলো। আমি বৃষ্টিস্নাত হয়ে আলোর বন্যায় গা ভাসিয়ে আবার ফিরে আসতে চাই এই শহরের বুকে। এই মরচে ধরা, জঞ্জালে ভরা শহরটাকে আবার ফিরিয়ে দিতে চাই তার সৌন্দর্য, সুষমা।
তখন এই অনিন্দ সুন্দর শহর দেখে ঐ মানবজাতিও যেনো নিজেদের কুটিলতাকে, তাদের স্বার্থপরতাকে ঘৃণা করে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×