জীবন্মৃত
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক অবিচ্ছেদ্য যন্ত্রণা আমাকে
আঁকড়ে ধরে আছে
দিনের পর দিন।
জলের নিচে অক্টোপাস যেমন
একটু একটু করে গিলে খায়
তার শিকার;
ঠিক সেই রকম সে আমাকে
আটকে রেখেছে আষ্টেপৃষ্ঠে।
যতই আমি চেষ্টা করি
ছুটে বেঁড়িয়ে যেতে,
আমাকে ততই আঁকড়ে ধরে
আরও অনেক শক্ত করে,
এখানে মুক্তির আশা,
এ যে অলীক কল্পনা!
অজগর যেমন কুন্ডলী পেঁচিয়ে
মারতে চায় তার শিকারকে,
এই যন্ত্রণাটাও যেন
পিষে মারতে চাইছে
আমার এই মুক্ত জগৎটাকে।
এ যেন এক চরম অভিশাপ-
আমাকে বাঁচতেও দেয় না,
আবার মরতে দিতেও নারাজ।
মৃত্যুর অন্ধ-গহীন কূপ
হাতছানি দিয়ে ডাকছে আমায়,
আবার ঐ অসীম আলোর
ছোঁয়া লেগেছে আমার গায়,
আর এই বাঁচা-মরার দোলাচলে-
আমি আছি জীবন্মৃতের মত,
এতটুকু মুক্তির আশায়।।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন