somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুহক

২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তোমাকে ভালবাসি,- গত পাঁচ মিনিটে এই নিয়ে তৃতীয়বার বলল অয়ন।
-আমি বিশ্বাস করি না, নীলা আবার বলল।
-ভালবাসলে আমাকে এত কষ্ট দিতে পারতে না।
-প্লিজ মাফ করে দাও। আর কখনো এমন করবো না।
-তোমাকে নিয়ে পারি না। অনেক হয়েছে। আর মাফ চাইতে হবে না।
-এখানে অনেক গরম। চল অন্য কোথাও যাই।

হাঁটতে হাঁটতে বকুল গাছটার নিচে এসে বসে। জায়গাটা নীলার খুব প্রিয়। কার্জন হলের এদিকটা বেশ নিরিবিলি। মৃদু-মন্দ বাতাস বইছে। সামনের পুকুরটায় কতগুলো হাঁস জলকেলী করছে। চুলের ক্লিপটা খুলে ব্যাগে রাখে।

অয়নের দিকে তাকায় সে। গাঢ় সবুজ ফতুয়াটা ওকে খুব মানিয়েছে। ওর ঐ এলোমেলো চুল, শ্যাম বর্ণ মুখ, রোদে পোঁড়া তামাটে দুটো পুরুষালী হাত, পাগল করা মায়াবী চেহারা, খুব সুন্দর দুটো চোখের তারায় বুদ্ধির দীপ্ত ঝিলিক- বারবার দেখেও যেনো আঁশ মেটে না।
-কি দেখছো অমন করে? অয়নের প্রশ্ন শুনে সম্বিত ফিরে।
-কিছু না, মুচকি হেসে উত্তর দেয়।
-একটা কথা বলব?
-কি কথা?
-আমি তোমাকে ভালবাসি।
অয়নের চোখে চোখ রাখে। এভাবে কতক্ষণ কেটে যায়, তা দুজনের কেউই জানে না। হয়তোবা জানার প্রয়োজনও মনে করে না।স্বর্গীয় প্রেম হয়তো তাদের এই ব্যস্ত পৃথিবীটাকে ভুলিয়ে দেয়।


তিন বছর পর।

রান্নাঘর থেকে নীলা ক্লান্ত শরীরে বের হয়ে আসে। ঘামে ভেজা ফর্সা মুখটা লাল হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই অয়ন অফিস থেকে ফিরবে। আসার সাথে সাথেই ওর চা চাই।
আবার যদি দেখে এখনও ওর গোসল হয়নি, তবেই হয়েছে। নোংরা-ময়লা ও একেবারেই সহ্য করতে পারে না। দ্রুত ঘরটা ঝাঁট দিয়ে গোসল সেরে আসে। চায়ের কেটলীটা চুলায় বসাতেই কলিং-বেল বাজে।

-এতক্ষণ লাগে দরজাটা খুলতে?
-রান্নাঘরে ছিলাম।
-রান্নাঘরে ছিলাম! রান্নার যা শ্রী! মনে হলেই ঘেন্না লাগে।
নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে। বিয়ের আগের কথা মনে পড়ে যায়।
[-আমি কিন্তু রাঁধতে জানি না।
-এটা কোনো ব্যাপার হল? রান্নার লোক রেখে দিব।
-তোমার টাকা খরচ হবে।
-টাকার কথা বোলো না তো। গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। চল সেখানে যাই।]

-হা করে কি দেখছো? তোমার এসব ঢং ভাল লাগে না। যেখানে ছিলে, সেখানে যাও।

ঢং ঢং ঢং।
ড্রয়িং রুমের ঘড়িটা রাত বারটা বাজার সংকেত দেয়।
সবকিছু গুছিয়ে বেডরুমে আসতেই অয়ন ওর হাতটা ধরে কাছে টানল। স্বামীর অধিকার সে কড়ায়-গন্ডায় আদায় করে নেয়।

হালকা নীল আলোয় ঘরটা ভরে আছে, যেনো জোছনা নেমেছে। হঠাৎই নীলার ঘুমটা ভেঙ্গে গেলো। চোখ মেলতেই দেখে দুটো হিংস্র চোখ তার দিকে তাকিয়ে আছে। গলায় সারাশীর মত চেপে বসেছে আঙ্গুল গুলো। চাপটা দ্রুত লয়ে বাড়ছে। এক সময় নিশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু তখনও তার শান্ত-স্নিগ্ধ চোখ অপলক তাকিয়ে থাকে ঐ হিংস্র চোখের দিকে। যেন তারা নি:শব্দে বলে যায় সেই একই কুহক-
আমি তোমাকে ভালোবাসি!!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×