somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথের কলি

১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস ষ্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এক ঘন্টা হতে চলল। অফিস ৮:৩০টায়। আমি যাই ৯টায়। অথচ এখন বাজে ৯:৩০। এয়ারপোর্ট থেকে গুলশানে যেতে আড়াই ঘন্টা লাগে? মেজাজটা যখন চরমে, ঠিক তখন একটা শীর্ণ হাত আমার সামনে বাড়িয়ে দিল।"আফা, দুইডা ট্যাহা দেন। অহনও কিছু খাই নাই।"

বিরক্তি নিয়ে ফিরে তাকাই। দশ-বারো বছরের ছেলেটা। শীর্ণকায শরীর, বুকের হাড়গুলো গোণা যায়।মায়া ভরা মুখটার দিকে তাকাতেই বুকের ভিতরটা হুহু করে উঠে। ক্ষণিকের জন্য হারিয়ে যাই সুদুর অতীতে।

কলেজ থেকে হেঁটে বাসায় ফিরছিলাম সেদিন। তিনটা বাজে। দুপুরবেলা মতিঝিল আইডিযালের পাশের রাস্তাটা বেশ শাণ্ত। হঠৎ দেখি একটি হত-দরিদ্র ছেলে ফুটপাথে বসে কি যেনো করছে। কাছে যেতেই দেখি একটি পলিথিনে পোলাও আর রোষ্ট গোছের কিছু। রোষ্ট! ঐ গরিব ছেলেটা রোষ্ট পাবে কোথা থেকে? আবার ফিরে তাকাই। অবাক হয়ে দেখি- সবই যে অন্যর মুখের উচ্ছিষ্ট খাবার। হয়তো কাছাকাছি কোথাও কোনো রেষ্টুরেন্ট থেকে সে ওগুলো এনেছে। তার চোখে-মুখে সে কী আনন্দ!

মনটা গুমরে কেঁদে উঠে। আমার সাথের কত মেয়েকে দেখেছি খাবার নিয়ে কত বিলাসীতা করতে। এটা খাব তো ওটা খাব না। স্যারের কাছে পড়তে গিয়ে দেখতাম আমার সাথের ভিকারুননিসা, আইডিয়ালের মেয়েদের শত রকমের বাযনা। যে যত ধনীর দুলালী, তার বায়না তত ভয়ানক!

ঐ যে সামনে আইডিয়াল ষ্কুল। তার ভিতর হাজারো ধনীর সন্তান। তারা প্রতিদিন যে কত-শত টাকা নষ্ট করে তার ইয়ত্তা নেই। অথচ তারই পাশে কমলাপুর বস্তিতে ঠিক তার উল্টো চিত্র। সেখানে দু'বেলা দু'মুঠো খাবারের জন্য ঐ একই বয়সের বাচ্চাগুলো দিন-রাত সংগ্রাম করে। কখনো খেতে পায, কখনোবা পায় না। মাঝে মাঝে যাও জোটে তা হল এরকম অন্যের মুখের উচ্ছিষ্ট খাবার। এ যেনো ঠিক প্রদীপের নিচে অন্ধকার!

"আফা, দেন না দুইডা ট্যাহা।" ডাক শুনে সম্বিত ফিরে আমার। বাস টাও চলে এসেছে। ব্যাগ খুলে পাঁচ টাকার একটা নোট তার হাতে ধরিয়ে দিয়ে বাসে উঠে পড়ি। তখন নিজেকে খুব ছোট মনে হয়। আমিতো চাইলে তাকে কোথাও নিয়ে ভালো কিছু খাওয়াতে পারতাম! দেরীতো আমার হয়েইছিলো। কী এমন ক্ষতি হত একদিন অফিসে না গেলে!

নিজের এই ক্ষুদ্রতাটুকু ত্যাগ করতে পারি না বলেই হয়তো ঐ অসহায় শিশুগুলো প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে। কেউ কেউ হয়তো জিততে পারে, কিন্তু বাকি সবাই পথের কলির মত পথেই ঝরে পড়ে।।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৫
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×