ছোট বেলা টিপিক্যাল ডান পিঠে ছিলাম একদিন একটা শুকনো পুকুরে বন্ধুদের নিয়ে ঢিল ছোড়া ছুড়ি খেলতেছিলাম।ঐ পুকুরটির তলার মাটি ছিল ফাটল ধরা, একটা ঢিল মাটি ভেংগে নিতে গিয়ে দেখলাম অনেক গুলা বাচ্চা সাপ ফাটলের গভীরে উকি দে্য়া গর্তের ভিতরে কিলবিল করতেছে । হঠাৎ মাথায় বুদ্ধি আসল সাপ গুলাকে পালার জন্য। কাউ কে কিছু না বলে দিলাম বাড়ীর দিকে একটা ভৌঁ দৌড়, গিয়ে নিয়ে আসলাম একটা পুরাতন ডানো দুধের কৌটা। লেজ ধরে গুনে গুনে মোট আট টি সর্প বাচ্চা উদ্ধার করলাম। বন্ধুদের ওয়াদা করিয়ে নিলাম কেউ যাতে না জানে।এর মধ্যেই সন্ধ্যা হয়ে আসল। আমি ঐ সর্প ভর্তি ডানো কৌটা অতি যত্নে বাড়ী নিয়ে আমার খাটের নীচে রাখলাম। কাউকে কিচ্ছুটিও বুঝতে দেইনি, শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম সকালে উঠলে কি খাওয়াবো আর বড় হলে এই সাপ গুলার খেলা দেখাবো আরও কত হাজার রকমের স্বপ্ন। পরের দিন খুব ভোরে উঠেই একটা বাটি নিয়ে গরুর গোয়াল ঘরে গেলাম। বহু কষ্টে গরুর পিছনের পায়ের লাথি সহ্য করে সামান্য পরিমান দুধ তাড়াহুড়া করে নিয়ে আসলাম। ভাবতে লাগলাম যেই করেই হোক সবাই ঘুম থেকে উঠার আগেই এই সর্প ছানা গুলাকে খাইয়ে আবার রেখে দিব। অনেক সাবধাণতা অবলম্বন করে ধীরে ধীরে ডাকনিটা খুল্লাম,কিন্তু তখনো পর্যন্ত বুঝতে পারছিলাম না কিভাবে খাওয়াবো। সাত পাঁচ না ভেবে দুধ ডেলে দিলাম কৌটার ভিতরে। এর পর তাড়াতাড়ি ছিপি লাগিয়ে রান্না ঘরের পিছনে একটা গোপন জায়গা ঠিক করে দ্রুত ইট চাপা দিয়ে রেখে দিলাম। সারাদিন যাওয়ার পর বিকালে আবার দুধের আয়োজন করলাম সর্প গুলার জন্য। সাবধানে যখন ছিপি খুল্লাম অমনি একটা বিকট গন্ধ বেরিয়ে আসল। মরা সাপ গুলা কৌটা সহ ফেলে দিয়ে আসলাম। সন্দেহ করতে লাগলাম কেউ হয়তো সাপ গুলোকে মেরে ফেলেছে। তালিকার প্রথমেই আম্মা থাকার কারনে একটু টেকনিক্যালি প্রশ্ন করলাম আচ্ছা আম্মা সাপ কি কৌটা তে ছিপি দিয়ে রাখলে মারা যায়? আম্মা বল্লো হুম মারাতো যাবেই ছিপি বন্ধ থাকলে তো আর ওরা অক্সিজেন পাওয়ার কথা না- তাই মারা যাওয়ারতো কথা। পরে জানতে পারলাম আমার মা আগেই জেনে ফেলেছিল, কিন্তু উনি নিশ্চিত ছিলেন ছিপি বন্ধ থাকায় সাপ গুলা বঁাচবেনা তাই আমাকে আর ঘাটান নাই। এখনো মাঝে মাঝে এই চিন্তা মনে আসলে শিউরে উঠি।
আলোচিত ব্লগ
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।