somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন উদ্যোক্তাদের জন্য ১০ পরামর্শ

০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশাদার বক্তা ও লেখক রজার হ্যারোপের জন্ম যুক্তরাজ্যে। হ্যারোপ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন পদে চাকরি করেছেন। এখন তিনি ব্যবসাবিষয়ক পেশাদার বক্তা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

আমি একসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাও পরিচালক হিসেবে কাজ করেছি। কিন্তু এখন আমি আমার নিজের দ্বিতীয় ক্যারিয়ার শুরু করেছি। এখানে আমি কারও হয়ে চাকরি করি না। আমার এই দ্বিতীয় ক্যারিয়ারে আমি একজন পেশাদার বক্তা। এর অংশ হিসেবে দুনিয়াজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক সভা-সম্মেলনে বক্তৃতা করে বেড়াই আমি। আমি ছোট-বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও কাজ করি। বিভিন্ন বিপদাপন্ন প্রতিষ্ঠানকে বিপদ বা লোকসান থেকে উদ্ধারের জন্য পরামর্শ দিই আমি। আরও ভালোভাবে বলতে গেলে, আমি আসলে সব প্রতিষ্ঠানের সব সমস্যাকে একটু অন্যভাবে পর্যবেক্ষণ করে সমাধান দেওয়ার চেষ্টা করি। আর এটা আমি করতে পারি; কারণ, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে ব্যবসা-বাণিজ্য আসলে তেমন কঠিন কিছু নয়।
যা হোক, আজ আমি নতুন উদ্যোক্তাদের (entrepreneur) জন্য ১০টি পরামর্শ দেব।

১ আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, সবার আগে নিজের দুর্বলতা সম্পর্কে জানো। নিজের ভালো দিকটা সবাই জানে, কিন্তু মন্দ দিকটা খুঁজে বের করা আসলে বেশ কঠিন। নিজের সঙ্গে এমন দ্বিতীয় কাউকে রাখো, যে কিনা নির্দ্বিধায় তোমার ভালো-মন্দ দুটো দিকই ধরিয়ে দিতে পারবে। তুমি যদি ভালো করে চিন্তা করো, তাহলে দেখবে দুনিয়াজুড়ে যাঁরাই সফল হয়েছেন, উদ্যোক্তা হিসেবে তাঁদের সবার সঙ্গেই দ্বিতীয় কেউ ছিলেন, যে কিনা তাঁকে লক্ষ্যে অবিচল থাকতে সহায়তা করেছেন।

২নিজে কী পেতে চাও, কেন করছ কাজটা, তা থেকে তুমি কী পাবে, কীভাবে কাজে আসবে তোমার উদ্যোগ—সেসব সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা থাকাটা খুব বেশি দরকার। একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিতে হবে প্রথমেই।

৩নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজের কাজের ওপর আস্থা রাখতে হবে। নিজে যা করছ সেটার ওপর যদি নিজেরই আস্থা না থাকে, তাহলে অন্যরা কীভাবে তোমার ওপর আস্থা রাখবে। নিজের ওপর আস্থা না থাকলে তোমার সহকর্মীরাও তোমার ওপর থেকে তাদের আস্থা তুলে নেবে।

৪নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি তা না থাকে, তবে তুমি কখনোই তোমার কাজে সফল হতে পারবে না। আত্মবিশ্বাস, ভালোবাসা ও সৎ সাহস—এই তিনটি জিনিসই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তার জন্য।

৫সাহস ছাড়া বড় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব নয়। ভালো কিছুর জন্য যদি ঝুঁকি নেওয়া দরকার হয়, তবে তা-ই নিতে হবে। অবশ্য সবচেয়ে সহজ কাজ হলো ঝুঁকি না নেওয়া—এটা সবাই জানে। কিন্তু ঝুঁকি না নিলে নিরাপদে থাকা যায়, তাও কিন্তু সব সময় সত্য নয়। আমি এমন অনেক উদাহরণ দিতে পারব, যেখানে কিনা বংশপরম্পরায় চলে আসা ব্যবসা ধরে রাখতে গিয়ে অনেকেই পুরো ব্যবসাই হারিয়ে ফেলে দেউলিয়া হয়ে গেছে। এর কারণ একটাই—নতুনেরা তাদের বংশপরম্পরায় চলে আসা ব্যবসাকে নতুন দিনের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। কারণ, তারা সব সময় ঝুঁকিমুক্ত থাকতে চেয়েছে, আর এভাবেই যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা সব হারিয়েছে।

৬আমি আমার জীবনে এমন কোনো উদ্যোক্তাকে দেখিনি, যে কিনা তার আশপাশের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। একটা কথা সব সময় মনে রাখতে হবে, কোনো অবস্থায়ই কারও সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না। এটা খুবই স্বাভাবিক যে কাজ করতে নামলে অনেকের অনেক কথাই তোমার পছন্দ হবে না, অনেকের অনেক প্রস্তাবেই না বলতে হবে। কিন্তু যা-ই করো না কেন, আশপাশের সবার সঙ্গে মার্জিত ব্যবহার করতে হবে, কাউকে না বললেও তা সুন্দরভাবে বলতে হবে।

৭বিকল্প কোনো পরিকল্পনা ছাড়া কখনোই কোনো কাজে নামা যাবে না। মারফির তত্ত্ব কখনো ভুলে যেয়ো না, ‘যদি কোনো কাজে কোনো ভুল ধরা পড়ে, তাহলে বিকল্প রাস্তা অনুসরণ করো’।

৮সব সময় সবকিছু স্বাভাবিকভাবে চিন্তা করো। নিজের চিন্তাভাবনাকে জটিল করে তুলো না কখনোই। আমি আগেই বলেছি, ব্যবসা আসলে খুব সহজ। আর এই সহজ কাজটা করতে গিয়ে নিজের আশপাশে অজস্র লোককে ঘেঁষতে দিয়ো না। কারণ, এরা হয়তো অযথা বিভিন্ন ধরনের যুক্তি-পরামর্শ দিয়ে তোমাকে তোমার মূল লক্ষ্য থেকেই সরিয়ে ফেলবে।

৯মাথা খাটিয়ে কাজ করো, বল খাটিয়ে নয়। এর মানে হলো, শুধু কাজপাগল হলেই হবে না, অযথা ঘণ্টার পর ঘণ্টা, দিনে ১৮-২০ ঘণ্টা খেটে নিজের ক্ষতি করো না বরং সবচেয়ে কম খাটুনি দিয়ে কোন কাজ কীভাবে করা যায় সেটা খুঁজে বের করো। বুদ্ধিমান মানুষ শক্তি দিয়ে নয়, বুদ্ধির জোরে কাজ করে। সব সময় কেতাদুরস্ত হয়ে অফিসে বসে মিটিং করতে হবে তা নয়, যারা কাজ জানে তারা খেলাধুলা, হাসি-ঠাট্টার মধ্যেও নিজের কাজটা বের করে নেয়।

১০সবশেষ এবং সবচেয়ে মূল্যবান পরামর্শটা হলো, জীবনে যা-ই করো না কেন, যেভাবেই করো; জীবনটাকে উপভোগ করো, প্রতিটা দিন থেকে, প্রতিটা মুহূর্ত থেকে আনন্দ খুঁজে নিয়ো। এটা নিশ্চিত যে জীবনের শতভাগ সময়েই আনন্দ করতে পারবে না, তাই বলে কখনোই আশা ছেড়ে দিয়ো না, আনন্দ খুঁজে নিতে না পারো, চেষ্টাটা তো অন্তত করো।
মনে রেখো, নতুন উদ্যোক্তাদের ১০০ জনের মধ্যে মাত্র ১০ জন সফল হয়, তুমি যদি তার একজন হতে পারো, তবে মন্দ কী! তোমাকে আগাম অভিনন্দন


সুত্র
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×