somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফানপোষ্টঃ নির্বাচন বিষয়ক প্রশ্ন পত্র, (পূর্ণনম্বর ১০০)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করুন ক্লাস ফাইভের পাঠ্য বইয়ের সাথে নির্বাচন নামক একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে । এখন সেই বিষয়ের পরীক্ষা শুরু হবে । প্রশ্ন কি হবে ? প্রশ্ন প্রত্র নিম্নরূপঃ

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিষয়ঃ নির্বাচন (দশম জাতীয় সংসদ নির্বাচন)
পূর্ণনম্বরঃ ১০০, সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট


ক. বহু নির্বাচনী প্রশ্নঃ (১ X ১০) = ১০
১. ৫ জানুয়ারী ১০ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের কয়েকটি স্থানে হিন্দু সম্প্রাদায়ের উপর যে হামলা হয়েছে তা কারা করেছে ?
ক. জামাত বিএনপি
খ. আম-জনতা
গ. আওয়ামীলীগ
ঘ. এলিয়েন

২. দশম জাতীয় সংসদ নির্বাচন কেমন ভাবে অনুষ্ঠিত হয়েছে ?
ক. জনগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে হয়েছে
খ. জনগন ভয়ে ভয়ে ভোট দিতে গেছে
গ. প্রহসনের নির্বাচন জনগন প্রত্যাখান করেছে
ঘ. জনগন খিচুরী খাওয়ার জন্য ভোট দিতে গেছে !

৩. দশম জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে ?
ক. ৫ শতাংশ
খ. ১৭ শতাংশ
গ. ৩৯ শতাংশ
ঘ. ৫২ শতাংশ

৪. দশম জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট কাস্ট হয়েছে কত শতাংশ ?
ক. ০%
খ. ২৫%
গ. ৫০%
ঘ. ১০০%

৫. দশম জাতীয় নির্বাচনে নিজ এলাকার নির্বাচন প্রার্থীকে এলাকার কত ভাগ মানুষ চিনে ?
ক. ০%
খ. ২৫%
গ. ৫০%
ঘ. ১০০%

৬. দশম জাতীয় নির্বাচনে প্রত্যেক প্রিজাইডিং অফিসারের উপর উপর কি নির্দেশ ছিল ?
ক. নির্বাচন নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার
খ. নির্বাচন বর্জন করার
গ. যে কোন ভাবে নির্বাচনে ৬০% ভোটে কাস্ট করানোর
ঘ. ভোটারদের কে ভাপা পিঠা খাওয়ানোর

৭. কে ভোট কেন্দ্র গুলো পোড়ানো হয়েছে সে গুলো কে পুড়িয়েছে ?
ক. জামাত বিএনপি
খ. আওয়ামীলীগ
গ. স্কুলের প্রধান শিক্ষক
ঘ. এলিয়েন

৮. দশম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ভুমিকা কেমন ছিল?
ক. সম্পূর্ন নিরপেক্ষ
খ. ২৫% নিরপেক্ষ
গ. ৫০% নিরপেক্ষ
ঘ. সম্পূর্ন দলীয়

৯. দশম জাতীয় সংসদ টিকে থাকবে কত দিন বলে ধারনা ?
ক. ছয় মাস
খ. এক বছর
গ. দুই বছর
ঘ. পাঁচ বছর !

১০. দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আপনার অনুভুতি কি ?
ক. ব্যাপক বস !
খ. ভাল
গ. খারাপ !
ঘ. খুব খারাপ !


খ. সত্য/মিথ্যা নির্বাচন করুন ! (১ X ৫) = ৫
১. দশম জাতীয় নির্বাচন সংগঠিত হয়েছে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে !
২. দেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে শেষ হল জাতীয় সংসদ নির্বাচন !
৩. নির্বাচনের আগের রাত পর্যন্তও শোনা গেছে সমর্থকদের শ্লোগান এবং মিছিলের আওয়াজ !
৪. পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে সকল নির্বাচনী এলাকা !
৫. বিরোধীদলের সকল চক্রন্ত বিফল করে মানুষ উপস্থিত হয়েছে ভোট কেন্দ্রে !

গ. রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোন তিনটিঃ (১০ X ২) = ২০
১. দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী ঘটনা সমুহ সংক্ষেপে আলোচনা কর !
২. দশম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ভুমিকা আলোচনা কর ?
৩. দশম জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি কেমন ছিল সংক্ষেপে আলোচনা কর ।
৪. দশম জাতীয় নির্বাচন দেশকে কোন দিকে নিয়ে যাবে বলে তুমি মনে কর ! তোমার পক্ষের যুক্তি উপস্থাপন কর !
৫. বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে এসে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তোমার মনভাব আলোচনা কর !

ঘ. টিকা লেখ যে কোন একটিঃ (১০ X ১) = ১০
১. প্রিজাইডিং অফিসার
২. রসুলপুর ভোট কেন্দ্র
৩. জাল ভোট

ঙ. ভাব সম্প্রসারন লিখঃ (১০ X ১) = ১০
১. শীতের কারনে ভোটারের উপস্থিতি ছিল কম !

চ. পত্র লেখ যে কোন একটিঃ (১০ X ১) = ১০
১. ভোট কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার অভিজ্ঞার কথা জানিয়ে বন্ধকে পত্র লিখো !
২. ভোটের দিন ঘরে বসে ভুনা খিচুড়ী খাওয়ার অনুভুতির কথা জানিয়ে বন্ধকে পত্র লিখো !

ছ. রচনা লিখ যে কোন একটিঃ (২০ X ১) = ২০
১. স্বাধীন নির্বাচন কমিশন !
২. নির্দলীয় তত্ত্বাবোধায়ক সরকার



বাচ্চারা দাড়াও দাড়াও ! এখনই উত্তর দিয়ে বইসো না ! এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখবা কোন দল ক্ষমতায় আছে !
যদি পরীক্ষা আসার আগেই নতুন দল ক্ষমতায় আসে (যদিও তার সম্ভাবনা কম) তাইলে প্রশ্নের উত্তর হবে এক রকম এবং যদি এই সংসদই বহাল থাকে তাহলে প্রশ্নের উত্তর হবে অন্য রকম ! সুতরাং সেই ভাবে প্রস্তুতি গ্রহন করবা !
মনে রাখবা কেবল সঠিক প্রস্তুতিই পারে তোমাকে চরম সাফল্যের চূড়ায় নিয়ে যেতে !

জন সচেতনায় অপু তানভীর !
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×