somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৮ সালে পড়ে শেষ করা বইয়ের তালিকা

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটা সময় ছিল আমি প্রচুর বই পড়তাম । স্থানীয় জেলা পাঠাগারের সদস্য ছিলাম । সেখানে দিনে একটা করে বই বাসায় এনে পড়া যেট । আমার তখন মনে আছে আমি প্রায় প্রতিদিন নতুন একটা করে বই নিয়ে আসতাম । স্কুলের ফাঁকে কিংবা রাতের বেলা সেই বই পড়ে শেষ করে ফেলতাম । ক্লাস সেভেনে ভর্তি হয়েছিলাম পাব্লিক লাইব্রেরী । মাসিক দশ টাকা চাঁদা দিতে হত । মোটামুটি এসএসসি পর্যন্ত প্রায় প্রতিদিন এমন হারেই বই পড়তাম । তবে ইন্টারের ওঠার পরপরই বই পড়ার ধরন বদলে গেল । তখন বেশ মোটা সোটা বই নিয়ে যেতাম লাইব্রেরী থেকে । সেগুলো পড়তে একটু সময় লাগতো । বই পড়া কমেনি কিন্তু বইয়ের সংখ্যা হিসাবে সেটা কমেছিলো বেশ ভালই । মাসে তখন ছয় সাতটার বেশি পড়া হত না ।

তারপর ঢাকার আসার পরে বই পড়ার পরিমানটা একটু কমেই গেল । বলতে গেলে বইয়ের অভাবেই । এখানে এলাকার মত পাব্লিক লাইব্রেরীর খোজ আমি জানতাম না । তারপর একটা সময় যখন লক্ষ্য করলাম যে মাসিক খচর বাদ দিয়েও একটা টাকা আমার হাতে রয়েই যাচ্ছে তখন আর লাইব্রেরীর আশার বসে না থেকে বই কিনেই পড়া শুরু হল । তার সাথে যুক্ত হল আমার স্টুডেন্ট আর বান্ধুবীর সাথে বই বদলে পড়া । আবার অফুরন্ত বইয়ের যোগান এসে হাজির । তবুও আগের মত আর দিনে দিনে শেষ করা হয়ে উঠে না । বই পড়া ছাড়াও আরও নানান কাজ করতে হয় । আগের বছর অল্প পড়া হয়েছে । চেষ্টা ছিল এবার একটু বেশি পড়বো ।

এই বছরের শুরুতেই ঠিক করেছিলাম এই বছরে মোট ৫০ টা বই পড়ে শেষ করবোই । আজকে একটু আগে ৫১ নম্বর বইটা পড়ে শেষ করে ফেললাম । আরও দুইটা বই প্রায় শেষ করে এনেছি । সেগুলোও শেষ হয়ে যাবে আশা করি । যেহেতু আরও মাস খানেকের বেশি সময় হাতে আছে আরও কয়েকটা বই হয়তো এই লিস্টে যু্ক্ত হবে ।

এই বছরের পড়া বই গুলোর তালিকা নিচে দেওয়া হল ।



১. নির্বাচিত ছোট গল্প -জেফরি আর্চার
২. দ্য আই অব গড -জেমস রোলিংস
৩. এক্সক্যাভেশন -জেমস রোলিংস
৪. অপার্থিব -আরিয়ান রিয়াদ
৫. দ্য সিক্সথ এক্সটিঙ্কশন -জেমস রোলিংস
৬. অমীমাংশিত খুন -আহমেদ ফারুক
৭. হাউজ অব ডেড -আহমেদ ফারুক
৮. মমি -আফজাল হোসেন
৯. আই এম পিলগ্রিম -টেরি হেইস
১০. থ্রিলার গল্প সংকলন ৪ - বাতিঘর থেকে প্রকাশিত
১১. সিন্স ৫২ - নাজমূল আকাশ
১২. ক্লাসে কালো জাদুকর -আহমেদ ফারুক
১৩.কিছু কিছু জন্ম নিছক কোইন্সিডেন্স -মদিনা জাহান রিমি
১৪. ভালবাসার ডাক পিয়ন -গল্প সংকলন
১৫. বেজ ক্যাম্প হোটেলের মধ্যরাত -মাহতাম হোসেন
১৬. উসকানিমূলক গল্প -আখতারুজ্জামান আযাদ
১৭. খুন -আহমেদ ফারুক
১৮. লীলা - ফারজানা মিতু
১৯. কেউ জানেনি -আসিফ উর রহমান
২০. আমাদের পরিচয় ছিল না - কাসাফাদ্দৌজা নোমান
২১. মানব জনম -সাদাত হোসেন
২২. নিঃসঙ্গ নক্ষত্র -সাদাত হোসেন
২৩. ভয়ংকর বাবলু -সাহজাহান সাজু
২৪. ঈশ্বরী বাইপাস -মাহতাব হোসেন
২৫. ল্যান্ড ফোন -ইশতিয়াক আহমেদ
২৬. তেপান্তর -ফরহাদ চৌধুরী শিহাব
২৭. অসমাপ্ত ঠিকানা -ফরহাদ চৌধুরী শিহাব
২৮. দ্যা ভেভিল কলনী জেমস রোলিংস
২৯. নাম তার জুলকানাইন -মোহাম্মাদ নাজিম উদ্দিন
৩০. দুশমন -শিবব্রত বর্মন
৩১. শুধুই গল্প (প্রথম সংস্করন)
৩২. শুধুই গল্প (চতুর্থ সংস্করন)
৩৩. আধোচক্র -রাজিব চৌধুরী
৩৪. মানুষ খেকো -রাজিব চৌধুরী
৩৫. দ্য ডুমস ডে কি -জেমস রোলিংস
৩৬. ব্লাড লাইন -জেমস রোলিংস
৩৭. আলাতচক্র -তারাদাশ বঙ্গোপাধ্যায়
৩৮. শী এন্ড এলান -হেনরি রাইডার
৩৯. বামন - পলাশ পুরকায়স্ত
৪০. আমাদের শহরে বাঘ এসেছিলো -বাজিব হাসান
৪১. উভচর মানুষ -আলেক্সান্ডার বেলায়েভ
৪২. আবার যখের ধন -হেমেন্দ্র কুমার মুখোপাধ্যায়
৪৩. দ্যা বোন ল্যাবিরিস্থ -জেমস রোলিন্স
৪৪. দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স - কিয়েগো হিগাশিনো
৪৫. তানিয়া - পি লিডভ
৪৬. দ্য গার্ল ইন রুম ১০৫ -চেতন ভাগত
৪৭.The Diary of a Wimpy kid -Jeff Kinney
৪৮. The Diary of a Wimpy kid (Rodrick Rules) -Jeff Kinney
৪৯. The Diary of a Wimpy kid (The last Straw) -Jeff Kinney
৫০. The Diary of a Wimpy kid (Dog Days) -Jeff Kinney
৫১. The Diary of a Wimpy kid (The Ugly Truth) -Jeff Kinney
৫২. দ্য সেভেন্থ প্লেগ -জেমস রোলিন্স (সিগমা ফোর্স ১২)
৫৩. দ্য ডেমোন ক্রাউন -জেমস রোলিন্স (সিগমা ফোর্স ১৩)
৫৪. The Subtle Art of not giving a f*ck - Mark Manson


এই বছরে আপনি কত গুলো বই পড়বেন বলে ঠিক করেছিলেন ? আর কত গুলো বই পড়ে শেষ করেছেন ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×