somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহায্য, চিরকুট আর কিছু ভাবনা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা - ১

সেদিন অফিস এ যাচ্ছি । বাসে উঠলাম । সিটে বসেছি তখন দেখলাম একটা মেয়ে বোরকা পরে উঠেছে বাসে । উঠেই ছোট ছোট চিরকুট ধরিয়ে দিচ্ছে আর সাহায্য চাইছে । আমি চিরকুট নেইনি । আর তাকে সাহায্য ও করিনি ।

ঘটনা - ২

এক অন্ধ লোক বাসে উঠে বাশি বাজানো শুরু করে । দুই তিনটা গানের শুরু বাজায় শেষ । তারপর সাহায্য চায় । আমি তাকে দিলাম নিজের সাধ্যমত ।

অনেক দিনের স্বপ্ন ছিল কেউ আমাকে চিরকুট দিবে । আমি সেটা পড়ব আর মুচকি মুচকি হাসব । কারণ চিরকুট এ ছোট করে লেখা থাকবে ভালবাসার কথা । হয়ত না বলা কথা গুলো সেখানে ভেসে উঠবে । আর আমি অনেক আগ্রহ নিয়ে বার বার পড়ব । কিন্তু হায় সেতো আমার কপালে নাই ।

যাই হোক চিরকুট তো আমি পেয়ে থাকি এবং আপনি ও পেয়ে থাকেন । প্রায় প্রতিদিন ই পেয়ে থাকেন । কিভাবে? যারা ঢাকার রাস্তায় চলাচল করনে তারা এই চিরকুট এর সাথে পরিচিত । প্রায় দিন ই বাসে বিভিন্ন ভাবে কেউ না কেউ চিরকুট এর মাধ্যমে সাহায্য চেয়ে থাকে । কিন্তু কথা হচ্ছে এদের মধ্যে কত জন আসল ভাবেই সাহায্য পাওয়ার মত তা কি কেউ বলতে পারে ।

সেটা যাই হোক । কিছু কিছু লোক সাহায্য চায় দেখে ভাবি এই লোক সাহায্য চাচ্ছে চাইলেই সে কিছু করে খেতে পারে । আবার এক লোক এর ইন্টার্ভিউ দেখলাম যে নিজেকে কত কৌশল এ বাকা করে সাহায্য চায় । হাত পা শরীর মুখ সব কিছু যেভাবে চায় সেভাবেই করতে পারে । আশ্চর্য হই এদের ট্যালেন্ট দেখে । সত্যি বলতে এরা চাইলে আরো ভালো কিছু করতে পারে কিন্তু করে না । এই ভিক্ষা করে বা সাহায্য চেয়ে তারা বাড়ি বানিয়ে ফেলেছে তাও পাচ তলা ফ্ল্যাট বাড়ি ।

আমি ভাবি তারা এত কলা কৌশল ব্যবহার করে তারচেয়ে এটা যদি ভাল কাজে লাগাত তবে কত উন্নতি করতে পারত । কিন্তু তা না করে লোকের কাছে হাত পাতছে । সবচেয়ে অবাক লাগে যখন এমন লোক সাহায্য চায় যে দেখতে শুনতে হাট্টাগাট্টা । কোন পত্রিকায় পড়েছিলাম যে একটা কম্পিউটার ও তার অপারেটর কে আটক করা হয়েছে এই চিরকুট টাইপ করে প্রিন্ট করার জন্য । কারণ সেটা দিয়ে সে এই ব্যবসা করত ।

আবার একদল আছে মসজিদ, মাদ্রাসা, এতিম খানা এদের জন্য রশিদ বানিয়ে সাহায্য চায় । আমরা অনেকেই দিয়ে থাকি । কিন্তু এটা যে সত্যি সেই জায়গায় পৌছচ্ছে কিনা কতজন জানি । আসলে ধর্ম কে পুজি করে অনেক ই ব্যবসা করছে । তাও যেন তেনো ব্যবসা না । বাড়ি গাড়ি অনেক কিছুই করে ফেলেছে ।

আসলে আমি এত কিছু ভাবিনি কখন ও কিন্তু কেন জানি ভাবনাটা চলে এসেছে । সত্যি বলতে অনেকেই দেখি এটা কে পেশা হিসেবে নিয়ে নিয়েছে । নেবেই না কেন । বিনা পুজিতে ব্যবসা হচ্ছে । তাহলে সমস্যাটা কোথায় । একজন না দিলে অন্যজন দিবে । দিনে ৫০০/- গড়ে কামানো কষ্ট নয় । তাহলে মাসে ১৫০০০/- টাকা । এটা আমি গড় হিসেব করলাম । কিন্তু কম বেশি হতে পারে । তবে এর চেয়ে বেশি হবার সম্ভবনা ই বেশি ।

দান বা সাহায্য করুন কিন্তু দেখে, শুনে বুঝে করুন ।

ভাল থাকুন, সুস্থু থাকুন আর আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×