শাহবাগের মহাসমাবেশ থেকে যে চারটি দাবী তোলা হয়েছে, যে দাবীগুলো না মানলে লাখো মানুষ রাজপথ না ছাড়ার শপথ নিয়েছে দাবীগুলো সবার জানার জন্য দেয়া হলঃ
১) কাদের মোল্লার ফাঁসির রায় প্রদান,
২) বাকী সব রাজাকারের ফাঁসির রায় প্রদান,
৩) জামায়াতে-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করণ,
এবং
৪) জামায়াতের সকল ব্যবসায় ও অঙ্গ প্রতিষ্ঠান বয়কটকরণ এবং সরকারিভাবে তা আত্তীকরণ (কারণ জামায়াতের ধর্ম ব্যবসার রাজনীতির পয়সা আসে এখান থেকেই)।
-----
প্রবাসী ভাইয়েরা, ইতোমধ্যে আপনারা জেনেছেন লন্ডনের আলতাফ পার্ক, যেখানে শহীদ মিনার অবস্থিত, সেখানে শাহবাগ আন্দোলন এর সাথে সংহতি প্রকাশকারিদের শিবির-জামাত-রাজাকারেরা আক্রমন করেছে।
যুদ্ধের পক্ষের প্রগতিশীল সবাই 'তুই রাজাকার', 'ফাসি চাই ' শ্লোগানে কাপিয়ে দিতে থাকেন রাজাকারদের ভিত। তবে এরা এতটাই সংগঠিত ভাবে এসেছিল যে তারা তাদের স্বল্প সংখ্যক লোক দিয়েই আমাদেরকে পার্ক এর ভেতর বং বাহির থেকে প্রায় ঘেরাও করে রেখেছিল।রাত ৮:৩০ দিকে পুলিশ সবাইকে জানায় যে পার্ক ছেড়ে চলে যেতে হবে। তখন আমাদের প্রজন্মের যোদ্ধারা একটাই দাবি জানায় যে , যতক্ষণ পর্যন্ত শহীদ মিনারের বেদিতে আমাদেরকে ফুল ইতে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। পুলিশ আমাদের অনড় অবস্থান বুঝতে পেরে জামাত শিবিরের কর্মীদেরকে শহীদ মিনারের কাছ থেকে সরিয়ে নেয় এবং তারপর আমাদের সবাই মিলে পরম শ্রদ্ধায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করি। ফুল দিয়ে যখন আমাদের সবাই ঘরে ফেরার জন্য পা বাড়ায় তখন গেট এর কাছে এসে পেছন থেকে হামলা চালায় জামাত শিবির। এই হামলায় আহত হয়েছেন আমাদের বেশ কয়েকজন প্রজন্ম যোদ্ধা।
তারপরেও আন্তর্জাতিক মিডিয়া তাদের পক্ষে
সর্বশেষ আপডেটঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-৭৩ (২১)-এর ২ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আপিল করার এখতিয়ার পাবে রাষ্ট্রপক্ষ।
সময় এসেছে প্রবাসিদের সংগঠিত হবার ও দ্রুত শাহবাগ আন্দোলনের জন্যে টাকা সংগ্রহ অভিযান পরিচালনা করবার।
মোবাইলে রিংটোন সেট করে নেন গণজাগরণের স্লোগান
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




