somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কা গ জে র নৌ কা ...

০৭ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোধের বন্দর ডুবে গেছে। জেগে আছে বিস্তির্ণ রাত, নদীর ঢেউ খাওয়া জল, অবাধ্য বাতাস অথবা আমি আর আমার লাল-নীল মিলে সব জারুলের ফুল। ক্রমাগত বিরুদ্ধ বাতাস ঠেলে পথচলা এই আমার ইদানীং রাতভর ঘুম আসেনা। কোথাও যেন একটানা বৃষ্টি হয়। বাতাসের শোঁ-শোঁ আর বৃষ্টির ঝির ঝির আওয়াজ আমি শুনতে পাই। জানালার কপাট খুলে আকাশের দিকে তাকাতেই এক তোড়া ঝলমলে দু:খ আমাকে স্বগত জানায় ! .. কোথাও কোন মেঘ নেই, কোথাও কোন বৃষ্টি নেই। আকাশ জুড়ে থৈ থৈ জেসনা আর রাত জাগা মায়াবী চাঁদ। এমন কেন হয় ? কেন বুকের ভেতর এত শূন্যতা, কেন বৃষ্টির জন্য এত প্রর্থনা ?...রাশি রাশি প্রশ্নের মানে বুঝতে না বুঝতেই হঠাৎ আমি চোখের বৃষ্টিতে ভিজে যাই। আকাশ চুইয়ে পড়া জোসনার আলো তখন আমার চোখের জলে আলো-ছায়া খেলে যায়। অশান্ত মনে জেগে ওঠে কৌতুহল- ‘আচ্ছা, কোনটা বেশী স্বচ্ছ-চোখের জল, না বৃষ্টির জল ?’


২. গেরুয়া নি:শ্বাস...

ইট-পাথরের এই যন্ত্রিক শহরে প্রয়শ:ই নিজেকে বড় বেশী বেমানান লাগে। এ শহর বোঝেনা গ্রামীণ অভিমান। কোথাও নেই কোন সীমাহীন সবুজ অথবা গেরুয়া নি:স্বাস। চারিদিকে এত্ত এত্ত শব্দের ভিড়ে ভুল করে এসে পড়া আমি এক অরণ্য রাখাল। নৈ:শব্দের ঘোর লাগা আমার একেকটা দিন বড় একা লাগে। মন খারাপের মেঘলা দিনে বড় বেশী অসহায় হয়ে যাই। চোখের নদীতে তখন জোয়ার আসে। রুম ভর্তি বন্ধুদের ভয়ে কাঁদতেও পারিনা। ব্যস্ততার ফোকর গলিয়ে বেড়িয়ে যাওয়া ও আমার একেকটা একাকিত্বের দিন, তুমি কি মৈত্রী আপুর খবর জানো ? আমার খুব ইচ্ছে করে আপুজির কাছে ছুটে যাই। তার সামনে দাড়িয়ে ‘পিচ্চি’দের মত কাঁদি। কিন্তু ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেল কলেজ আমার যোজন যোজন দূরের মনে হয়। আমার আর যওয়া হয় না, বলা হয়না ‘ আপুজি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? আমার যে কিছুই ভাল লাগছেনা!...’ কিভাবে কিভাবে যেন তোমার ভালোবাসার সবটুকু কেড়ে নিল কোন এক পরবাসী মেঘ। ...আমি তো অবহেলায় গড়ে তোলা কাগজের নৌকা ! ভিজতে ভিজতে, ভাসতে ভাসতে তলিয়ে যাই। কাগজের নৌকাকে কেউ মনে রাখে না, আমাকে কেউ মনে রাখে না...। হতাশার নীল রঙ দিঘীতে ডুব সাঁতার কাটতে কাটতে আমি দৌড়ে হলের ছাদে উঠি। মেঘলা আকাশ দেখে খুব করে মনে মনে বলি, বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি। ফোঁটা ফোঁটা শীতল স্পর্শে থেমে যাক অস্থিরতা, ভেসে যাক বুক পাঁজরে জমতে থাকা ভিন্ন অভিমান।...মেঘে মেঘে সময় গড়িয়ে যায়। বাতাসের তোড়ে মেঘ কেটে সূর্য উঠলে বেদনাময় অকাশটা হেসে ওঠে। আমার আর বৃষ্টিতে ভেজা হয়না। বৃষ্টিস্নানের অতৃপ্তি নিয়ে আমি দ্রুত নিচে নেমে যাই।
...আচ্ছা আপুজি, স্বপ্ন ভাঙার কষ্ট কি খুব বেশী হয়, কতটা বেশী ?



৩. মায়াবতী...


নবনী লতা, প্রিয়তম বন্ধু আমার, বৃষ্টির দিনে তোকে খুব অনুভব করি। মনে পড়ে ফেলে আসা অনন্দময় দিন, বৃষ্টিভেজা মধ্যরাতের কথা। অভিমান নিয়ে সরে আছি বহুদিন, দু’জন দু’দিকে। ‘বুঝবেনা কেউ কেন যে এমন পাখায় করেছি ভর/ দাঁড়াবার মত মাটি নেই কোন, বসবার মত ঘর...!’ আহারে ! মহাদেব সাহার কবিতার মত তুইও আমাকে বুঝলিনা ! ...ভালবাসার পালাবদল দেখতে দেখতে কান্ত এই আমি তবু বুকের ভেতর একটা স্বপ্ন নিয়ে রোজ রাতে ঘুমুতে যাই। কোন একদিন বৃষ্টিভেজা সকালে একজন মায়াবতী হয়ত আমাকে হাত ধরে টেনে নেবে বৃষ্টির ভেতর। অপার মমতায় সে আমার হাতে তুলে দেবে রাশি রাশি ঘাসফুল। হাতের তালুতে চোখের জল মুছিয়ে বেদনার উপর মমতার প্রলেপ মাখিয়ে দিতে দিতে টেনে নেবে বুকের খুব কাছে। অত:পর ভেঙে যাওয়া স্বপ্ন গড়ব আমি তার চোখের তারায়।
মায়বতী,
চলে যায় বৃষ্টির দিন...তুমি কোথায়, তুমি কোথায়?


৩৩০,কবি জসীম উদ্দিন হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×