ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা
ক্ষান্ত কুজন , শান্ত বিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরিষ প্রশ্ন শুধায় আমায় দেখি
এসেছে কি? এসেছে কি?
আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছাসে
নাচের মাতন লাগল শিরিষ ডালে
স্বর্গপুরের কোন নুপুরের তালে!
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল শোনাও দেখি
আসেনি কি? আসেনি কি?
আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবন পেতে
অলখ জনের চরণ শব্দে মেতে
প্রত্যহ তার মর্মর স্বর বলবে আমায় কি বিশ্বাসে
সে কি আসে? সেকি আসে?
প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে
হায় গো আমার ভাগ্য রাতের তারা,
নিমেষ গনন হয়নি কি মোর সারা?
প্রত্যহ বয় প্রাঙ্গনময় বনের বাতাস এলোমেলো
সেকি এলো? সেকি এলো?
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



