somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃন্ময়ীঃ এক অদেখা মানবী

১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি কোন এক মৃন্ময়ীর কথা বলবো। এক দিন হঠাৎ করেই আমার জীবনে তাকে দেখতে পেলাম, ঠিক কবে সে প্রথম এসেছিল মনে নেই।আসলে বুঝতেই পারি নি কবে সে এল, আর জীবনের একটি অবিচ্ছেদ অংশ হয়ে গেল।যে পথে বসন্ত আসে সে পথেই সে এসেছিল মনে হয়, সে পথে আছে বাতাসের গন্ধ, আকাশের রঙ, আর সন্ধার অবাক মাদকতা।

মৃন্ময়ী এক সৌন্দর্য সম্পদের নাম। মাটি খুঁড়ে তার অনেক গভীরে যে খানে লুকানো সম্পদ পাওয়া যায় মৃন্ময়ী সে খানের নয়, যে খানে প্রানের নৃত্য, প্রেমের একটু সজীবতা, ঠোঁটে একটু আর একটু বেঁচে থাকার আশা, মৃন্ময়ী সেই খানের সহজ সাধারন সুখের সুন্দর নাম।

মৃন্ময়ী এসেছিল বলে একদিন যন্ত্রের উপর প্রানের বেগ এসে পড়েছিল। প্রেমের আবেগ এসে হঠাৎই আঘাত করল নতুন বুনতে শুরু করা কল্পনার জালের বন্ধনকে। এ এক অসাধারন রমণী শক্তি। নিজের মনের পুরানো কারাগার ছেড়ে নতুন এক কারাগার পেলাম, আমার আত্মসমর্পণ ছিল স্বাধীন, অনাড়ম্বর।তাই হয়ত তুমি বোঝো নি।

এক সময় ভাবতাম আমার মত বেরসিকের কাছ থেকে কি করে জন্ম নেবে কবিতার মত সুক্ষ শিল্প?তার ভালবাসা আমার রুদ্ধ হৃৎপিণ্ডের উপর বার বার বারংবার আঘাত করে তাকে করেছে কোমল, আবেগী ও কল্পনাবিলাসী।

কিন্তু দুঃখের বিষয় আজ তুমি আর আমি অনেক দূরে, তোমার আমার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে সবাই, সব কিছু। জীবন আসলেই বড় জটিল, সমস্ত ভালোবাসা দিয়েও তার জট খোলা যায় না, কিভাবেই বা খোলে তাও কেউ জানে না। জীবনের প্রাণজট কি এতই জটিল যে তা মেলাতে ব্যর্থ হবে সৃষ্টির সেরা মানুষের সব সম্পদ?

প্রেমিক হিসাবে হয়ত তোমায় আমি ভালবাসতে পারি নি, তবে প্রাণেশ্বর হয়ে আমি তোমায় তার চেয়ে অনেক বেশি ভালবাসবো। নিবিড় ভালোবাসা, আকুলতার মাঝে বিনির্মাণ করে যাবো এক অদৃশ্য দূরত্ব।

তুমিই আমার এক এবং অবিনশ্বর প্রেমের প্রতিমা। স্বপ্ন অনুভূতি আর কল্পনার মৃত্যুর আগে পর্যন্ত একজন মানুষ তোমায় লোভীর মত ভালবেসেছিল।

"এক দিন এক রাত প্রেমেরে পেয়েছি তবু কাছে!
.........................................................
যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে
আরো ব্যথা — বিহ্বলতা তুমি এসে দিয়ে গেলে তারে —
ওগো প্রেম, সেই সব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে!"

প্রেম-জীবনানন্দ দাস

বি।দ্রঃ লেখাটি প্রথম লেখা হয় ১৭ ডিসেম্বর, ২০১০ শুক্রবার, তৎকালীন মানসিকতার উপর ভিত্তি করে । এখন আমিও বদলে গেছি, মৃন্ময়ীও, তাই অনেক ভয়ই আসলে বাস্তবে রুপ নেয় নি, অনেক হতাশা সফলতা হয়ে গেছে, আর সফলতা হয়েছে ব্যর্থতা। তবে শেষ দু লাইন আজও সত্য এবং বাস্তব। লেখাটি খুঁজে পাচ্ছিলাম না, যখন পেলাম দেখালাম বাচ্চা কালের বাংলিশ ভাষায় লেখা তাই কিছুটা পরিমার্জন করে পুনরায় লিখলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

দিলশানা পারুলদের অযাচিত, অপার্চুনিস্টিক রুপান্তর

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:২২



দিলশানা পারুল বা দিশেহারা পারুল, যাই বলি না কেন, একসময় তাহাকে আমাদেরই সহযোদ্ধা মনে করিতাম। মনে পড়ে হাসিনা পতনের বছরখানেক আগে পিনাকি ওরফে আবর্জনাকি ভট্টাচার্য যখন তাঁর একটা ভিডিও... ...বাকিটুকু পড়ুন

×