somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ব্যাতিক্রমী জেনেটিক ডিসঅর্ডার -২য় পর্ব

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বের লিঙ্ক


রাজশাহী থেকে কুষ্টিয়া যাবার পথে ঈশ্বরদী স্টেশনে প্রায়ই একটি ছোট ছেলেকে দেখা যায়। দূর থেকে দেখে ছোট ছেলেটাকে খুব হাসি খুশি আর প্রাণবন্ত বলেই মনে হয়। তৃতীয় বার যখন ছেলেটাকে দেখলাম তখন বুঝলাম ছেলেটির হাতের আঙ্গুল মাত্র দুইটি করে এবং ছেলেটির মানসিক বিকাশ কিছুটা বাধাগ্রস্থ বলেই মনে হল। আজ কোন রোগ নিয়ে লিখবো ভাবতে গিয়ে হঠাৎ ওর কথা মনে হল আর তাই ভাবছি আজ ওর রোগটি নিয়েই লিখবো। আজ লেখা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্ব।

রোগের নামঃ Ectrodactyly


Ectrodactyly শব্দটি মূলত একটি গ্রীক শব্দ, যার মানে হল আঙ্গুলের বিকৃতি (Abortion of Finger), কোন কোন ক্ষেত্রে আবার বলছে দৈত্যাকৃতির আঙ্গুল (Monstorus Finger)। নামের অর্থ যায় হোক না কেন ফলাফল ইতিমধ্যে আশা করি ধারণা করা হয়ে গেছে, হ্যাঁ ঠিক তাই। এই রোগের ফলে হাত বা পায়ের
মাঝের এক বা একাধিক আঙ্গুল অনুপস্থিত থাকে, যার ফলে হাত চিমটার ন্যায় আকৃতি নেয়। Ectrodactyly অনেক ভাবে অনেক রকম হতে পারে। কখনো দেখা যায় একটি বা দুইটি আঙ্গুল অনুপস্থিত, আঙ্গুল না থাকার দরুন ফাঁকা জায়গা বা খাঁজ সৃষ্টি হতেও পারে নাও পারে।(এই মুহূর্তে একটি অপ্রাসঙ্গিক কথা বলে নেওয়া উচিত, হাতে বা পায়ে অতিরিক্ত আঙ্গুলের উপস্থিতিকে Syndactyly বলে।) Ectrodactyly রোগের আরও কতগুলো নাম আছে lobster-claw syndrome, split-hand or split-foot malformation। এই রোগের এই সমস্যার সাথে আরও কিছু আনুসাঙ্গিক সমস্যা জড়িত থাকতে পারে, তবে সব সময় থাকবে এমন কোন কথা নেই। যেমন কম উচ্চতা, ঠোঁট বা তালু কাটা রোগ, কানে কম শোনার সমস্যা ইত্যাদি। কোন কোন ক্ষেত্রে এই রোগ আরও মারাত্মক হয়ে উঠতে পারে। এ রকম একটি অবস্থার নাম "EEC" দ্বারা যার মানে হল E=Ectrodactyly, E=Ectodermal Dysplasia, C= Facial Cleft Syndrome।


Ectodermal Dysplasia মানে হল ভ্রূণের তিনটি কোষ স্তরের মধ্য থেকে সবার বাইরের, এক্টোডার্ম, স্তর থেকে উৎপন্ন যে কোন দুই বা তিনটি জিনিসের অনুপস্থিতি। যেমন হতে পারে চুল, নখ, দাঁত, ঘাম গ্রন্থি ইত্যাদির অনুপস্থিতি।

অপর দিকে Facial Cleft Syndrome হল তালু কাটা রোগ বা ঠোটে এক বা একাধিক জন্মগত কাটা দাগ ( চিত্র দ্রষ্টব্য) ।

এই রোগ আক্রান্ত মানুষের মধ্যে নারী ও পুরুষের অনুপাত প্রায় ১:৫, এই রোগের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই রোগে আক্রান্তদের সব সময়ই কনিষ্ঠা আঙ্গুলে কোন সমস্যা হয় না।

ছবি সহ আর কিছু বিস্তারিত লেখা পড়ার জন্য ক্লিক করুন
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×