
আমার বন্ধু খুব কম
আমি মানুষের সাথে মিশতে পারি না
তারা যে বিষয় হাসে সে বিষয় হাসতে পারি না
তারা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারে আমি তা পারি না
যারা আমার বন্ধু তারা আমার সাথে জোর করে হয়েছে
কেন হয়েছে তা আমি নিজেও জানি না ?
আমার অঢেল টাকা নেই
আমার বাড়ি নেই
আমি সিগেরেট খাই না
আমি মজার গল্প করতে পারি না
আমি তাদের সাহায্য করার জন্য এগিয়ে যাই না
আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না
তারপরেও তারা আমার বন্ধু
আজ আমি তোমাদের একটা কথা জিজাস করি
কেন তোমরা আমার বন্ধু?
২-৮-১৫
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



