somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান সংকট নিরসনে বিএনপি বা আওয়ামীলীগ - কার কতটুকু দায়িত্ব

১৮ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে এ রাজনৈতিক সংকট সমাধানে অনেক মুখোশধারী ভালমানুষরা দু'দলকেই সমান ভাবে দোষী সাব্যস্ত করে গালাগাল অথবা গাদা গাদা উপদেশ দিয়ে যাচ্ছেন। কিন্তু এদের কেউই সংকটটি কোথা থেকে সৃষ্টি এবং এর জন্য দায়ী কে, সেসব নিয়ে কিছু বলছেন না। বরং ঢালাওভাবে বলে যাচ্ছেন - দু'পক্ষকেই ছাড় দিতে হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এতে করে সমস্যা তৈরী করে যারা বা যে পক্ষ সুবিধা নিতে চাইছে - তাদেরকেই সহায়তা করা বা সমর্থন করা হয়ে যাচ্ছে না?

এখন দেখা যাক সমস্যাটা কাদের সৃষ্ট। আমরা সাধারণত কোন রোগের ঔষধ কিনতে গেলে বা ডাক্তারের পরামর্শ নিতে গেলে ঐ ফার্মাসিষ্ট বা ডাক্তার প্রথমেই জিজ্ঞেস করেন - কি ভাবে কি ভাবে রোগটা বাধালেন? সামান্য সর্দিজ্বর এর কথাই ধরা যাক। প্রথমেই ডাক্তার জিজ্ঞেস করেন - বৃষ্টিতে ভিজেছেন কি না? সরাসরি ফ্যানের নীচে ঘুমিয়েছিলেন কি না? অতিরিক্ত ঠান্ডা পানীয় গ্রহন করেছিলেন কি না - ইত্যাদি। এবার ডাক্তার রোগের ইতিহাস জানার পর কি পরিবারের অন্যান্য সদস্য যারা তাকে আগে থেকে বারণ করেছিল - সরাসরি ফ্যানের নীচে ঘুমাসনা, বৃষ্টিতে ভিজিসনা - তাদেরকেসহ দোষী প্রমাণ করে সবাইকে একসাথে ঔষধ খেতে বলবেন?

আমাদের সাবেক বিচারপতি কেএম হাসান সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি। তর্কের খাতিরে ধরে নিলাম অতটুকু পর্যন্ত কোন প্রশ্ন বা তর্ক উঠাবো না। কিন্তু যখন দেখা যায় বিচার বিভাগে নিয়োজিত সকল বিচারপতি ও বিচারকদের চাকরীর বয়সসীমা বাড়ানোর প্রায় তিন বছর আগের একটি প্রস্তাবকে উপক্ষো করে কেএম হাসান অবসরে যাওয়ার পর শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিপারপতিদের বয়সসীমা বাড়ানো হল তখনইতো থলের বিড়াল বেড়িয়ে পড়লো - যার মানে দাড়ায় - পাকের ঘরে কে রে, আমি কলা খাইনা'র মত অবস্থা।

তাছাড়া যে মুহূর্ত থেকে বিএনপি কেএম হাসান কে বিশেষভাবে চাইছে আমার মতে সে মুহূর্ত থেকেইতো তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার অযোগ্য হয়ে পড়েছেন।

এমতাবস্থায় সংকট যেহেতু বিএনপি'র সৃষ্ট সুতরাং এর সমাধানে তাদেরকেই কেএম হাসানের দাবী থেকে সরে আসতে হবে। নইলেতো দায়ী হবে তারাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×