পৃথিবীর ঠোঁটে আমি আসিয়াছি একবার- আর আসিবনা জানি –এই মনে করে-
সারা শীত হয়তোবা হিমে ভিজে কোনো এক দইয়ালী খুঁজিবে আমায়;
এই বুঝি রাগ করি বাবু দইয়ালের মত, তাইতো দিবেনা দেখা,তবু প্রতীক্ষায়
রয়ে যাবে; ভাববে হয়তো তারে ভালবাসিব আমি বসন্তের কাঙ্খিত প্রহরে;
নিরাশ সে হবে কেন?-তাই আমি আসিয়াছি সাদা-কালো পাখা মনে করে।-
ভাতশালিকের-চোখ ভরে আছে কার্তিকের ধানক্ষেতে পড়ে থাকা ধানে-
হয়তো বাতাসী এক মেঠো-ফড়িংএর তরে চেয়ে আছে আঁধারিত সন্ধ্যার গগনে-
তাদের সবার তরে,গতিহীনা অন্ধকারে তাই আসিয়াছি আমি পৃথিবীর ঠোঁটের উপরে।
বেনেবৌ হারিয়েছে তার বেনেটিকে- তাকে আমি খুঁজে দিতে আসি;
বেদনার-নীলনীড় শূণ্য মাঠের মাঝে জলাটির উঁচু পাড়ে অশ্বথের পাশে
কচি ষাঁড় বাঁধা আছে একা একা- ডুবন্ত সন্ধ্যার গড়া মলিন আবাসে-
তার পাশে বসে থেকে, কাদায় দু’হাত রেখে তার দিকে চেয়ে আমি তাকে ভালবাসি।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





