“কবি তোর কবিতা শ্যাষ হয়ে যায় (কবে জানিস?!)
যখন পেট চালানো লাগে তোর কবিতা বেচে।
ধনী তোর লেখাগুলো কবিতার কলঙ্ক হয় (সেকি তোর জানা?!)
পথে ঘাটে মাল ফেলে মলাট বাঁধানো আর দাসী-বাঁদীর সাথে জোর করে সঙ্গম—তফাৎ জানিনা।” . . . . . .
***
কবিতা—তুমি হবে মুক্ত—মূল্যবিহীন,
যাকে ছোঁবে সে পাবে অমরত্বের স্বাদ,
খুঁজে পাবে অমূল্য সৌন্দর্য।
কবিরা হবে সাধারণ খেটে খাওয়া নাগরিক—রাষ্ট্রের অনুগত; খোঁচা খেলে ফণা তুলে বিষ দেয়া সাপ।
সারাদিন পশু হয়ে চড়ে বেড়ালেও
সময়ে সময়ে হবে পশুর পালক। . .. . . .
যাই-ই তুমি বোঝাবে আমায়—শুনব,
তারপরও বলে যাবো
“প্রতিদিন পথে ঘাটে ভোঁদড়ের ছড়াছড়ি দেখি—
বছরের বারো ভাগে দ্বিতীয়তে বেশী—তাদের রক্ষক দেখিনা” ।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





