মনে করেছ
আমার সাথে সামনাসামনি হাতাহাতিতে জিতে গেছ,
হানাহানিতে পাড় পেয়ে গেছ !
মোটেই না !
আমার হিংস্রতা আরো ভয়ংকর—আরো সুদূর প্রসারী।
আমার হিংস্রতা শুধু তোমাকেই ফুঁড়ে ফেলবেনা,
তোমার পরিবার, জাতি, শিষ্য, মিত্র,
আগামী দিনের অনাগত বংশধরদেরও
দ্বিগুণ উৎসাহে ধ্বংস করবে।
পৃথিবীর যে প্রান্তেই থাকোনা কেন
আমি প্রতিদিন একটা একটা করে গাছ হত্যা করব,
চারাগাছ উপড়ে ফেলব;
হাতের নাগালে পেলেই পাতা ছিঁড়ব,
প্রকাণ্ড গাছের গোড়ায় বিষ ঢেলে দিয়ে আসব,
গাছের লাঠি দিয়ে ধুপধাপ গাছেই বসিয়ে দেব ঘা;
তারপর—
গাছ কেটে রস নিঙড়ে
তোমার বিরুদ্ধে বই বের করব—
তোমাকে বুঝতেই দেব না
তুমি ও তোমার নিজের বলে ভাবা
মানুষগুলির শ্বাস থেকে আমি মুহূর্তে মুহূর্তে
কতটা সূক্ষ্মভাবে বিশুদ্ধতাকে শেষ করে দিচ্ছি ।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




