রাজপথে গেলে যদি তৃপ্তি নিয়ে কিছু মানুষের রক্ত ঝরানো যেত
তাহলে অবশ্যই রাজপথে যেতাম—
জঙ্গী বল বা নিরামিষ মানুষ, কোনটাতেই অরুচি নেই।
কিন্তু আজকাল রাজপথে
সুবিধাজনক সময়ে জঙ্গী পাওয়া যায় না—
নিরামিষ মানুষও পথে নামলে আঁশটে গন্ধ ছড়ায়।
তাই আজ রাজপথে যাব না।
বরং আজকাল জঙ্গী তৈরি হয় পড়ার টেবিলে,
সোফায় বসে মোবাইল হাতে কফিতে চুমুক দিতে দিতে,
কোলের উপর ল্যাপটপ টেনে বাতি নিভিয়ে গোপনে
প্রেমিকার সাথে শারীরিক আলোচনায়
কিংবা ঘোরের মাঝে ঘুম থেকে উঠেই।
নিরামিষ মানুষও এভাবেই তৈরি হয়—টেবিলে বই নিয়ে ঢুলতে ঢুলতে,
সকালের গতানুগতিক চায়ের কাপে চুমুক দিতে দিতে এবং অন্যান্যভাবে।
কিন্তু কখনোই রাজপথে জন্মায়না।
রাজপথে গেলে যদি
এদের রক্তে চায়ের রঙটা পাল্টানোর ব্যবস্থা থাকত,
বাটারবন চুবানো যেত
তাহলে অবশ্যই রাজপথে যেতাম।
কিন্তু প্রকাশ্যে কেউই জঙ্গী নয়- প্রকাশ্যে কেউই নিরামিষ নয়।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




