somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলান্তে

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'ফোঁটা জল গড়িয়ে কিগো পড়বে তোমার চোখে?
থাকব যখন ছায়াঘেরা স্তব্ধগীতির লোকে?
আকুল তুমি হবে কিগো আমার শয়ন তলে,
ফেলবে নিহাস, করবে মাটি ভেজা চোখের জলে?
_________________________
যখনই আজ জেনেছি হায় আমার যাবার বেলা
আমার হাসি, কান্না আমার করেছে এক খেলা
তোমার মনে নির্ভাবনে দুরন্ত সম্মানে
ছোট্ট সময়; বুকের ভেতর পূর্ণ তোমার দানে
উঠল ভরে। কিন্তু বিভূর এ কী নিঠুর খেলা
যার চোখে জল উছলে নাকো আজো যাবার বেলা-
সেই জনেরই শূণ্য হাতে পড়ল চোখের জল,
হায় এ ধরা-এমন ত্বরা বিদায় এ নিষ্ফল
বুঝল না আর।
আমার মতন অভাগাদের কাছে
হীরের মতন নোনা জলের অনেক মূল্য আছে।
________________________

এমনও তো সময় ছিল তোমার সুখের বাণী
আমার বুকের উষ্ণতাকে ডেকে দিত আনি,
আজকে কেবল একলা বসে ভাবি মনে মনে
দিনগুলো সেই ব্যথা দিতে ছিল অকারণে।
______________________


দু'ফোঁটা জল গড়িয়ে কিগো পড়বে তোমার চোখে?
যখন আমি শয়ন তলে-আকুল হবে শোকে?
সাঁঝের বেলায় দিগবধূরা সাজবে ধূসর মেঘে,
থাকবে তুমি ডাকলে আমায় উঠব নাকো জেগে?.........।।
২০০৫ খ্রিস্টাব্দ


1.

And wilt thou weep when I am low?
Sweet lady! speak those words again:
Yet if they grieve thee, say not so—
I would not give that bosom pain.

2.

My heart is sad, my hopes are gone,
My blood runs coldly through my breast;
And when I perish, thou alone
Wilt sigh above my place of rest.

3.

And yet, methinks, a gleam of peace
Doth through my cloud of anguish shine:
And for a while my sorrows cease,
To know thy heart hath felt for mine.
4.

Oh lady! blessèd be that tear—
It falls for one who cannot weep;
Such precious drops are doubly dear
To those whose eyes no tear may steep.

5.

Sweet lady! once my heart was warm
With every feeling soft as thine;
But Beauty's self hath ceased to charm
A wretch created to repine.

6.

Yet wilt thou weep when I am low?
Sweet lady! speak those words again:
Yet if they grieve thee, say not so—
I would not give that bosom pain.

George Gordon, Lord Byron
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×