somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিভ্রষ্ট

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুঃ কি করিস বললি না যে? মানে জীবিকা?
আমিঃ বাচ্চা পড়াই রে
বন্ধুঃ বুড়া হয়ে গেছিস খবর আছে? হে হে
আমিঃ হ দোস্ত, মাথা ঝিম ঝিম করে, হা হা, চাকরী-বাকরী করা লাগবে!
বন্ধুঃ তোর সাথে কিছু সময় কাটাতে ইচ্ছে করে, গতবার যখন বাড়ি এলি অনেক খুশি হয়ে তোর সাথে দেখা করতে গেলাম, কিন্তু সময় আর 'তোর সাথে' কাটানো হলো না
আমিঃ সবাই একসাথে ছিলাম যে (হেসে)
বন্ধুঃ গত কয়েক মাস ধরে খুব ইচ্ছে করছে আগের জায়গাটাতে ঘুরে আসতে, দেওয়ান বাজার-গোল্ড স্টার- এ আর ভবন- কিছুক্ষণ ভিলা- মুছা ভবন- মৌসুমী- বসুন্ধরা- নূর ইয়াসমিন প্যালেস- রওশনী বিল্ডিং হয়ে এক্কেবারে ত্রিবেণী পর্যন্ত। খুব মনে পড়ে ওখানে কাটানো দুই আড়াই বছর! চামে দিয়ে চেক করে নিলাম বিল্ডিং গুলার নাম মনে আছে নাকি!!!! হে হে হে
আমিঃ হা হা হা.. আমার নিজেরি তো মনে নেই রে...
বন্ধুঃ ০১৯১১২৫৬৮১২ এইটাও মনে আছে, দেখেছিস!!
আমিঃ ওরে বাউরে বাউরে বাউরে... ও কপাল!! ঐ নাম্বারে একটা কল দে তো... হোহহো
বন্ধুঃ এইটা তোর কাছে নাই।
আমিঃ (হাসতে হাসতে) ওইটা যে কে কার নামে তুলে ফেলেছে খোদা মালুম ।
বন্ধুঃ দিলাম কল। এইটা তুই না বলছে, হি হি।
আমিঃ দে দে, বল এই নাম্বার তার কাছে কেন?
বন্ধুঃ দিলাম। এইবার কিন্তু তোর কাছে যাবে।

(এবার স্বয়ং আমার কাছে এল। ফোন ধরতেই সাথে সাথে বহুদূর থেকে একটা ভরাট গলা পরিচিতির তীক্ষ্ণ আভাস দিল। ইতি-উতি বলতেই লাইনটা গেল কেটে ।)

বন্ধুঃ স্যরি দোস্ত গ্যাছে গা বালের ব্যালেন্স!!!
আমিঃ হাহাহাহ, আমারো গেলো !!!
বন্ধুঃ চল দুইজনে গলাগলি ধরে কাঁদি!!!
আমিঃ হাহাহা...।।আমি পড়লাম গালাগালি !!!!
বন্ধুঃ হেঁ হে হেঁ হে
আমিঃ ওহোহোহোহো!!!!!


বন্ধুঃ সাইকেলের পিছনে আমাকে দিয়ে কুত্তার বাচ্চা শিকারে যেতি মনে আছে? উম? তোর টিফিন কুত্তায় খাইত ...
আমিঃ হেহেহেহে...।।আহ...। সেই কি ভোলা যায় !!! (বিষণ্ণতা ভর করল) আমারে কেউ বুঝল না রে...। ভালগুলো কেউ দেখল না।
বন্ধুঃ ত্রিবেণীতে গিয়ে নুডুলস খেতে খুব মজা পেতাম, তুই আমাকে অনেক খাইয়েছিস।
আমিঃ লজ্জা দিস্‌ না রে ভাই।
বন্ধুঃ ঘুন্টির মাস্টর আছিলি, তোর সাইকেল আমাকেও চালাইতে দিতি দয়া করে ।
আমিঃ ভাই কলিজায় টান দিস না রে !!!
বন্ধুঃ আইসক্রীম বেশি খাওয়া হত। সময়ের তুলনায় বেশি কাবিল ছিলি। সাইকেল, ঘুড্ডি, ব্যাটসম্যান প্লাস ফাস্ট বোলার, বোম ফাইট...
আমিঃ কাবিল মানে ভদ্র দুষ্ট...(নিজেকে গোপন করতে করতে)
বন্ধুঃ তোর মনে থাকবে না, আমার আছে।- আমি একা ছিলাম এক ধরনের, তুই আমার গার্জেন ছিলি হালকা পাতলা
আমিঃ এটা একটু বেশী হয়ে গেছে দোস্ত !!!!
বন্ধুঃ সেইজন্যই বলে দিলাম, তোর মনে থাকবে না।
আমিঃ আমি আমার মতই ভাবতাম তোকে।
বন্ধুঃ হ্যাঁ, সেই কারনেই স্ট্যান্ডার্ড এ ঘাটতি দেখলে গাইড করতি, তাই গার্ডিয়ান।
আমিঃ ও মারে !!
বন্ধুঃ অটো হত।
আমিঃ শেষ করলি তো আমারে। পঁচিয়ে দিলি !!!
বন্ধুঃ না, মানে - কাবিল ছিলি, সেরা ছিলি, আদর্শ ছিলি
আমিঃ সেরা মোটেই ছিলাম না, একটা এলোমেলো হযবরল ছিলাম।
বন্ধুঃ পঁচিয়ে দেওয়া না, তবে তুই একটু মনে করার চেষ্টা করলেই মনে করতে পারবি- তুই আমাকে ফ্রেন্ডের মত ভালোবাসতি না, বরং ছোট কারো মত স্নেহই করতি। না মানলে নাই, নো অফেন্স।
আমিঃ অকে অকে... না মানাই বেটার। হা হা হা হা হা । স্নেহ করতাম সত্যি..কাকে করি না? (বুকটা ফাঁকা লাগা শুরু হল)
বন্ধুঃ যা বললাম তার সবটা তখনকার মনে হওয়া। তোকে আসলেও আশ্রয় ভাবতাম অনেক ব্যাপারে, দু:খের সময় বুকে মুখ গুঁজে কাঁদতে পারার মত। হঠাৎ যোগাযোগের বাইরে চলে যাওয়াটা অনেক দিন সহ্য হয় নাই। স্যরি দোস্ত, পেইন দিচ্ছি, দিব না, হঠাৎ লিখে ফেললাম

আমিঃ আরও বল...আমি এতদিন আসলেই ভাবিনি তোদের কথা...তোর কথা...। কারো কথা। আসলে একটা অমানুষ হয়ে গেছি...

বন্ধুঃ আর বলব না। তোকে ভালোবাসি রে! কিন্তু আমি সমকামী না রে...। হা হা হা হা
________________________________________________________


কিছুই মনে পড়েনা, কিচ্ছু না , টুকরো স্মৃতিগুলো যেন খড়কুটো। উড়ে গেছে। খুব মিষ্টি ছিল তাই না? আমার মনে পড়েনা যে । কষ্টগুলো একটাও ভুলিনি, কিন্তু এই সুখের খনি আমি হারিয়ে ফেলেছি। মিষ্টি কিছু কি থাকতে নেই জীবনে? মনে? আমার জন্য এগুলো খুব দরকারী, শেষ বয়সে পৌঁছাতে পারলে আর কিছু চাইনা, এই স্মৃতিগুলো মনে করিয়ে দেয়ার বন্ধু যেন জোটে।

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×