আমি এর আগে কখনো ফেরী দেখিনি । আমরা ১৯৯০-এ বাংলাদেশে বেড়াতে যাচ্ছি। বাসে সীমান্ত পেড়তেই কানে এলো আমাদের নাকি ফেরী করে নদী পার হতে হবে । ফেরি কি জিনিস ? প্রশ্ন করতেই অন্ধকারে উওর এলো বড় ধরণের একটা নোকো (ওউ কার লেখা গেলো না তাই নোকো লিখলাম ) । তবে যে বাসে ঢাকা অবদি টিকিট কাটলো, তার কি হবে ? মনে-মনে এবার প্রশ্ন করলাম । তারপর ভাবলাম, হয়তো ওপারে বাসে আর টিকিট লাগবেনা। নদীর ঘাটে বাস এসে থামতেই , বাস থেকে নেমে চা জল খাবার খেয়ে এবার ভাবলাম ,যাক ফেরীর টিকিট টা না হয় এবার কেটে ফেলি । কিন্তু টিকিট কাউন্টার কোথায় ? এদিক-ওদিক তাকাতে দূরে এক জায়গায় একটা ছোট ঘর দেখতে পেলাম । আমাদের এখানে ছোট কোন স্টেশানে যেমন থাকে টিকিট ঘর, তেমনি। এগিয়ে গিয়ে টোকা দিতেই একজন বেড়িয়ে এলো ।
-কি চাই ?
ওপারে যাবার দুটো টিকিট ।
-এইডা কি টিকিট ঘর ?
তবে কি ?
-ইঞ্জিন ঘর ।
তাহলে ফেরীর টিকিট ?
দূরু মিঁয়া, পিছে চাইয়া দেখেন ।
ও মা ...!
পিছন ঘুরতেই আমি তো অবাক ! কোথায় গেলো নদীরপার! পুর একটা শহর যেন ভেসে বেড়াছে নদীতে ! আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়িটাও । সাথে আরো কতো গাড়ি ,মানুষ ,সে এক এলাহি কান্ড ! আমি তো বুঝে উঠতেই পারিনি আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশের পুর এলাকাটাই একটা ফেরী । আর বলে কিনা বড় নোকো ? বলুন তো কি কান্ড .....?
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৭ রাত ৯:২৩