* আমাদের দাবী একটাই, রাজাকারের ফাঁসি চাই *
একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দিচ্ছে, তা হলো কিছু মানুষ আন্দোলনে থাকা তরুণ দের নাস্তিক, বেপর্দা সহ অনেক নামে ডাকছেন, এটা কেমন কথা ? '৭১ এ কি যুদ্ধের সময় কেউ নাস্তিক, মুসলমান বা হিন্দু ছিলো ? সবাই ছিলো বাঙ্গালী, অবিলম্বে এইসব পায়তারা বন্ধ করা উচিত।
শাহবাগের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটা স্বতঃস্ফুর্ত তরুণ দের '৭১ এ শহীদ ও সম্ভ্রম হারানো মা বোনদের ঋণ শোধের আন্দোলন। দুঃখজনক ভাবে এখানেও রাজনৈতিক নেতারা তাদের ফায়দা লোটার জন্যে এসেছিলেন কিন্তু তরুণ রা তাদের বয়কট করেছে। অনেক রাজনৈতিক দল চেষ্টা করেছেন তাদের ব্যানার বা প্লেকার্ড নিয়ে আন্দোলনে যোগ দেবার, কিন্তু আন্দোলনকারীদের তোপের মুখে তারা বাধ্য হয়েছেন পিছু হটতে। বর্তমানে যদিও কিছু রাজনৈতিক নেতা কর্মী আছেন শাহবাগে, কিন্তু তাতে তারা রাজনৈতিক ভাবে নয়, একজন আম জনতা হিসেবে অংশ নিচ্ছেন। যাদের একটাই দাবী "রাজাকার তথা যুদ্ধাপরাধীর ফাঁসি চাই" ।
আমাদের পরবর্তী দাবী হচ্ছে ধর্মের নামে ব্যাবসা খুলে বসা জামায়াতে ইসলামী পাকিস্তানের অংগ সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির কে রাজনীতিতে নিষিদ্ধ করা হোক। ধর্মের দোহাই দিয়ে কোন সঙ্গঠন কে আমরা রাজনীতির নামে ব্যাবসা করতে দিবো না।
এখন ই সুযোগ লাখো শহীদের রক্তের ঋণ শোধ করার, লাখো মায়ের ইজ্জতের মূল্য দেবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




