বরের বয়স ৯২ কনে ২২ এটা কি বিয়ে নাকি নারীর টাকার প্রতি মোহ ?
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বে ৭০০ কোটি মানুষ। খুব স্বাভাবিকভাবেই তাদের চিন্তাধারায় থাকবে বৈচিত্র্য। তবে সেই বিচিত্র চিন্তাধারা যদি একটু বেশিই বিচিত্র হয়, তবে তা হয় খবরের শিরোনাম। সে রকমই একটি ঘটনা ঘটেছে ইরাকে। অবশ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা অসংখ্য বার ঘটেছে। তাই এটা নতুন নয়। ১৬ সন্তানের জনক ৯২ বছর বয়সী এক কৃষক মুসালি মোহাম্মদ আল-মুজামাই বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। বর-কনে ইরাকের গুব্বান গ্রামের বাসিন্দা। কনের নাম মুখলিফ আল-জুবুরি। গত বৃহস্পতিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা বেশ ঘটা করেই সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানটি চলে ৪ ঘণ্টা পর্যন্ত। স্থানীয় উপজাতি গোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন অসম এ বিয়েতে। উপজাতি রীতি মেনে সেখানে আয়োজন করা হয় গান-বাজনা ও নাচের অনুষ্ঠানের। এর সঙ্গে ছিল আকাশে বন্দুকের গুলি ছুড়ে উল্লাস প্রকাশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। বর মুজাইমাই বলছিলেন, বিয়ের পর নিজের বয়স ৯২ বছর নয় বরং ২০ বছর মনে হচ্ছে। মুজামাই দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। ৩ বছর আগে তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়। দীর্ঘ ৬০ বছর তিনি প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করেছেন। তাদের সে সংসারে রয়েছে ১৬টি সন্তান।
এখন আপনি বলুন কেন মেয়েটি বিয়ে করতে রাজী হলো ? এটাতো লুকানো ছাপানো বিয়ে নয় রীতিমতো হৈ হুল্লোড় করে বিয়ে । আর পুরুষদেরও কেন জানি রুচির বিকৃতি ঘটছে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন