somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাই মন্ত্রী বোন কারাগারে

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







রাজনীতি বড় অদ্ভুত। নানা নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা এখন বাংলাদেশের রাজনীতি। ঘটছে বিস্ময়কর সব ঘটনা। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। অথচ তিনিই কিনা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন সংসদ নেত্রীর সঙ্গে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাতীয় পার্টি সরকারি দলে থাকবে, বিরোধী দলেও থাকবে। রাজনীতির এমন সৌহার্দ্যপূর্ণ রূপ কবে, কখন আমরা আশা করতে পেরেছিলাম। অতি আশাবাদীদের কল্পনাকেও হার মানিয়েছে বাস্তবতা।
তবে অন্যদিকটিও রয়েছে। গত প্রায় এক মাস ধরেই রওশন এরশাদের স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বন্দি রয়েছেন হাসপাতাল নামক কারাগারে। এমনকি বৃহস্পতিবারও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি। তার ভাগ্যে কি জুটতে যাচ্ছে তার জন্য হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এর বাইরেও অবশ্য সাসপেনশনের অভাব নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এখন কারাগারে। অথচ তার ভাই রাশেদ খান মেনন মন্ত্রিসভার সদস্য। যদিও ভাই-বোনের রাজনৈতিক পথচলা আলাদা। রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি। এ দলটি শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটের অংশীদার। দীর্ঘ দিন ধরেই দেশে ফৌজদারি মামলায় শীর্ষ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান তিনি। এর আগে দুই দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী। বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। সরকারের হার্ডলাইনে বিএনপির বেশির ভাগ নেতা যখন পলাতক তখন দলের পক্ষে মুখ খোলেন তিনি। এ কারণে গ্রেপ্তার হন খন্দকার মাহবুব হোসেন। তার দুই দিনের রিমান্ডও মঞ্জুর করে ঢাকার নিম্ন আদালত। যদিও হাইকোর্ট গতকাল ওই রিমান্ড আদেশ স্থগিত ঘোষণা করেছে। খন্দকার মাহবুব হোসেন কারাবন্দি। অথচ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর মামা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেক প্রভাবশালী উপদেষ্টা ড. গওহর রিজভী। তার বেয়াই আবদুল আউয়াল মিন্টু-ও এখন বন্দি কারাগারে

সূত্র : মানবজমিন
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×