somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার মৃত্যু ও আবার মৃত্যু

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হয়তো আমি চিনতাম না কিংবা চিনে উঠতে পারি নি, তবে আমার অঙ্কনে ভুল ছিলো না। কবিতার সব বানান ঠিক হতেই হবে এবঙ এটাই শ্রেয়, তবুও কিছু বানান ভুল রয়েই যায়। ভুল বানানের যন্ত্রণা নিয়ে কবিতা কাতরায়, কবি চাইলে এখানেও সৃষ্টিসুখ নিতে পারে। সমস্যা হচ্ছে, আমি কবি নই।
কবিতাসদৃশ কিছু শব্দজট আমার আছে বৈ কি, কিন্তু সেসবের কল্যাণে আমাকে কবি উপাধী দিতে পারে কেবল আমার অতি আপন কেউ কিংবা কবিতামূর্খ।
তাহলে কবিতা কেন? কবিতাসদৃশ শব্দমিছিলকে আরোপিতরুপেই কবিতা বলে নিলাম, এতে আমার ও পাঠকের সুবিধা হবে।

একটা দৃশ্য ভাসছে চোখে। ঝুম বৃষ্টির দৃশ্য। সেখানে ঘাসের ঘরে জলের নৃত্যে উলটো ভাসছে রঙিন ছাতা। এই ছাতার মালিককে আমি চিনতাম এবং চিনি না। সে একদিন বলেছিলো, লিখে ফেলো!
আমি লিখে ফেললাম।
সে বলল, কবিতা!
আমি মেনে নিলাম।
মেনে না নিয়ে উপায় ছিলো না। অথবা আমি অন্য উপায় খুঁজিইনি।

আরেকটা দৃশ্য আঁকা হয়ে গেছে ইতোমধ্যে। থই থই কুয়াশায় একটা চাদরের উষ্ণতা। চাদরের মালিককে আমি চিনতাম এবং চিনি না। সে বলল, লিখে ফেলো!
আমি লিখে ফেললাম।
সে বলল, কবিতা!
আমি মেনে নিলাম।
প্রবল কুয়াশায় মেনে না নেয়ার ইচ্ছাশক্তি থাকে না।

এভাবেই কিছু কবিতাসদৃশ শব্দজট কবিতার স্বীকৃতি পেয়ে গেলো। এভাবেই কবিতা একদিন রক্তাক্ত হয়ে গেলো। সে বলল, এইসব কবিতা নয়, এইসব জঞ্জাল! এসবের মৃত্যু হোক!
আমি মেনে নিলাম। মৃত কবিতার হা করা মুখে গুঁজে দিলাম ধোঁয়া ও জল। কবিতার মৃত্যু বিবশ করে গেলো, নির্ঘুম করে গেলো।

সময় ফিকে হয়। জোছনা ফিকে হয়। কবিতার মৃত্যুও ফিকে হয়। অন্য কোথাও একই সময়ে কোনো প্রকৃত কবিতায় ভুল হয়। এই প্রথম আমি মেনে নিলাম না। এই প্রথম আমি ভুলের শাস্তি দিলাম। এই প্রথম আমি সচিৎকারে প্রতিবাদ করে গেলাম।
যে ভুল করেছে তাকে আমি চিনি এবং জানি না। তার অনুতাপ তাকে মার্জিত ও প্রতীয়মান করে তুললো। আমি চোখ মেলে দেখলাম। দেখি মৃত কবিতা আবার প্রাণ পেয়েছে, অনুপ্রাণিত করছে আমায়।
আমি আবার শব্দের সাথে শব্দ জুড়ে শব্দজট খেললাম। সে বলল, লিখে ফেল!
আমি লিখে ফেললাম।
সে বলল, কবিতা!
আমি মেনে নিলাম।
মেনে নিতে আমার ভালো লাগছিলো। অনেককাল ভালোলাগারা অনুপস্থিত ছিলো। সবাই আবার দলবলে হাজির হচ্ছে সময়ে অসময়ে!
ভরে গেলো কাগজের স্তুপ, ভরে গেলো ইনবক্স! চারিদিকে কবিতাসদৃশ কবিতা। চারপাশে কানাকানি। কেউ ভাবে কেউ বলে। তাতে কবিতার কিছু যায় আসে না। কবিতা সৃষ্টি হতে থাকে যত্রযত্র, যখন তখন!

তারপর স্রোতে শীত নামে। শীতে কবিতা জমে যায়। দুইদিনেও সেই কবিতার বরফ গলে না। আমি কবিতার অধিকার পেয়েছি, উত্তাপের তো নয়!
এভাবেই জমে উঠে তরল কবিতা। শীতল হয়ে আসে প্রেম ও মমতা। সাহচর্য ও বন্ধুতা।
সে বলে, এইসব তেমন প্রগাঢ় কবিতা নয়, এসবে আর ভালো লাগা নেই।

আমি দেখি কবিতার গায়ে খসখসে আবরণ। শুষ্ক ও কঠিন। নাড়া দিতেই খসে পড়ে গেলো। আড়ালে সব কৃত্রিম, সাময়িক মুগ্ধতা। কবিতার প্রাণ কমে আসছে। হা হয়ে যাচ্ছে কবিতার মুখ। আমি এবার বিষ দিলাম। কবিতা মরে গেলো। কবিতাসদৃশ কিছু আর কবিতা উপাধি পাবার পাঁয়তারা করতে পারবে না। একেবারে গলা টিপে দিলাম।

তারচেয়ে বরঙ কিছু গল্প হোক। গল্পের শিরোনাম হোক, কবিতার মৃত্যু ও আবার মৃত্যু!
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×