*
মৃত সাপগুলো বিষাক্তরুপে জ্যান্ত হচ্ছে করোটির ভেতরে!
*
মদের গেলাসে মিশে যাচ্ছে প্রেমিকার পোড়া মাংসের ঘ্রাণ!
*
অধীকৃত ললনার বসন খুললেই উঠোনে ঘোরে গন্ধগোকুল।
*
নির্জন রেলপথ হিসেব রেখে দিয়েছে ইঞ্জিনের শীৎকার।
*
পায়ে সাপ ঘুমায় আর আমরা ঘুমাই হরিতকি বৃক্ষের যোনীঘরে।
*
সাবেক প্রেমিকারা হরিণী সেজে ঘোরে নিষিদ্ধবনে।
*
পায়রা পুষেছি অনিন্দিতার পদ্মগোলাপে; তারপর সেখানে অগ্নিকান্ড!
*
তোমার চুলের ঘ্রাণ আটকে গেছে নাকের সর্দিতে!
*
খুলে দাও দ্বার, ঘুমাবো বুকফুলবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



